
জেলা পরিষদ সংশোধন বিলের সংশোধনীতে সংবিধানের তিনটি ধারায় সুনির্দিষ্ট ব্যত্যয় ঘটেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর এমপি গাজী এনামুল হক। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিন আজ বৃহস্পতিবার এই অভিযোগ করেন তিনি। এ সময় তিনি সংবিধানের ধারা ও এ-সংক্রান্ত একাধিক মামলার রায় তুলে ধরেন।
যশোর-৫ আসনের এই এমপি বলেন, ‘নির্বাচনী প্রতিনিধিদের বাদ দিয়ে প্রশাসক নিয়োগ অবৈধ। আজকে যে আপৎকালীন সময়ের কথা বলা হয়েছে, সেটা আমরা পার হয়ে এসেছি। ফ্যাসিস্টের পতনের পরে যে সরকার এসেছিল, তারা অধ্যাদেশ করেছিল। তারা সরকারি কর্মকর্তাদের সেখানে নিয়োগ দিয়েছিল। কিন্তু নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হওয়ার পরে স্থিতিশীল সময়ে সরকারি কর্মকর্তাদের বাদ দিয়ে রাজনৈতিক ব্যক্তিদের এখানে বসানো হচ্ছে।’
এমপি গাজী এনামুল হক আরও বলেন, ‘বলা হচ্ছে, এটাকে ফেইলড ও বঞ্চিত লোকদের ক্লাবে (এফডিসি) পরিণত করা হচ্ছে। শাসকশ্রেণির পরাজিত ব্যক্তিদের বিভিন্ন জায়গায় আনা হচ্ছে। আমরা মনে করি, এখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনের উপযুক্ত সময়। নির্বাচন না করে প্রশাসক বসানোর এই বিল পাস হলে জনগণের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হবে।’
জবাবে মীর শাহে আলম বলেন, জুলাইয়ের রক্তক্ষয়ী বিপ্লবের পর দেশের জেলা পরিষদে বিনা ভোটে নির্বাচিত ব্যক্তিগত কর্মস্থলে অনুপস্থিত, পলাতক ও আত্মগোপনে থাকায় পরিষদের কার্যক্রম ব্যাহত হওয়ায় অধ্যাদেশটি জারি করা হয়। ওই অধ্যাদেশ আইনে পরিণত করতে এই বিল আনা হয়েছে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে