Ajker Patrika

বৃহস্পতিবার সংসদে ৩১টি বিল পাস, ৮টিতে আপত্তি করে বিরোধী দলের ওয়াকআউট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বৃহস্পতিবার সংসদে ৩১টি বিল পাস, ৮টিতে আপত্তি করে বিরোধী দলের ওয়াকআউট
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে ৩১টি বিল পাস হয়েছে। এর মধ্যে আটটি বিলে বিরোধী দলের আপত্তি ছিল। আপত্তি সত্ত্বেও বিলগুলো পাস করায় মাগরিবের নামাজের বিরতির আগে বিরোধী দল ওয়াকআউট করে। মাগরিবের বিরতির পরে আবারও অধিবেশনে যোগ দেয় বিরোধী দল।

আজ বৃহস্পতিবার সংসদে পাস হওয়া বিলগুলো হলো—যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উত্থাপিত জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল; বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল এবং শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) বিল; জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর উত্থাপিত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল ও বাংলাদেশ গ্যাস (সংশোধন) বিল; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর উত্থাপিত পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন (সংরক্ষণ) বিল এবং নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস (সংরক্ষণ) বিল; প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রতিমন্ত্রী নুরুল হকের উত্থাপিত বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল এবং বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উত্থাপিত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উত্থাপিত জেলা পরিষদ (সংশোধন) বিল; স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল; স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন বিল ও স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) সংশোধন বিল; আইনমন্ত্রী আসাদুজ্জামানের উত্থাপিত আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল; জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর উত্থাপিত ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল; মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের উত্থাপিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উত্থাপিত বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) বিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার (সংশোধন) বিল, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (সংশোধন) বিল এবং ব্যক্তিগত সুরক্ষা বিল; স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের উত্থাপিত মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন বিল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উত্থাপিত বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) বিল; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উত্থাপিত মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন বিল; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর উত্থাপিত বন ও বৃক্ষ সংরক্ষণ বিল; গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর উত্থাপিত বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ বিল এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিল সংসদে পাস হয়েছে।

এসব বিলের মধ্যে চারটি রয়েছে নাম পরিবর্তন সম্পর্কিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামুকা সংশোধনে বিল পাস, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

নীরবতার চরম মূল্য: ভারতের উচ্চাকাঙ্ক্ষা যেভাবে হারিয়ে গেল উপসাগরীয় অঞ্চলে

কর্মস্থল খাগড়াছড়ির পানছড়ি, চিকিৎসাসেবা দেন টাঙ্গাইলের ক্লিনিকে ক্লিনিকে

‘বিসিবিতে স্ত্রী কোটায় রাখা হয়েছে রাশনা ইমামকে’

নতুনদের জন্য সুখবর, অভিজ্ঞতা ছাড়াই ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত