জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, প্রাণহানি, রাজনৈতিক ও পূর্ব শত্রুতাজনিত হামলা, সংঘর্ষ, নারী নির্যাতন এবং অগ্নি-সংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। অবিলম্বে এ ধরনের সহিংসতা বন্ধে রাষ্ট্রের দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে তারা।
আজ সোমবার এমএসএফের প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা কামালের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলা বিশেষ করে ভোলা, নাটোর, কুষ্টিয়া, নড়াইল, গাজীপুর, যশোর, বরিশাল, পটুয়াখালী, নেত্রকোনা, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, ফরিদপুর, ঝিনাইদহ, শেরপুর, সিরাজগঞ্জ, রাজশাহী, গাইবান্ধা, বগুড়া, কুড়িগ্রাম, ময়মনসিংহ, পঞ্চগড়, নরসিংদী, লালমনিরহাট এবং ঢাকার কেরানীগঞ্জে সংঘটিত হামলায় সাড়ে ৩০০ রাজনৈতিক কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ আহত হয়েছে। পাশাপাশি একাধিক রাজনৈতিক সংগঠনের কার্যালয় ও কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলা ও অগ্নি-সংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে নোয়াখালীর হাতিয়ায় এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে ভুক্তভোগী অভিযোগ করেছেন।
সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাগুলোকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও ছড়ানো হচ্ছে, যা সহিংসতা আরও উসকে দিতে পারে। অতীতের নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিজ্ঞতায় দেখা গেছে, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয়, দৃশ্যমান ও কার্যকর আইনানুগ ব্যবস্থা অনেক ক্ষেত্রে নেওয়া হয়নি। বিশেষ করে নারী, সংখ্যালঘু এবং সামাজিকভাবে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী অধিকতর নির্যাতনের শিকার হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বের মৌলিক নৈতিক দায়িত্ব। নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়, পেশাদার ও নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন।
সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আশা করি অন্তর্বর্তী সরকার অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সহিংসতা বন্ধ করা ও দোষীদের জবাবদিহি নিশ্চিত এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করবে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৩ ঘণ্টা আগে