
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা এলাকায় এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৯ মে) সকালে তাঁকে আদালতে হাজির করা হবে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় মামলা রয়েছে এবং ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হবে। রিমান্ড চাওয়া হবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আইনগত বিষয়। তদন্তের স্বার্থে এ বিষয়ে এখন কিছু বলতে চাই না।’ তবে ভাটারা থানার একটি সূত্র জানিয়েছে, নুসরাত ফারিয়াকে রিমান্ডে নেওয়ার আবেদন করবেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড আবেদনের কাগজ প্রস্তুত করা হচ্ছে। তবে কদিনের রিমান্ডের আবেদন করা হবে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে রোববার রাত সাড়ে ৮টায় ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও আন্দোলন দমনের জন্য অর্থ জোগানদাতার অভিযোগে তাঁর বিরুদ্ধে ভাটারা থানায় মামলা রয়েছে। সেই মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁকে নিরাপদে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে এসেছেন। তাঁকে গ্রেপ্তার দেখানো হবে কি না, এটি আসলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানা-পুলিশ বলতে পারবে। তাঁর বিরুদ্ধে ডিবিতে কোনো মামলা বা অভিযোগ নেই।’
উল্লেখ্য, রোববার সকালে থাইল্যান্ডে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে নুসরাত ফারিয়াকে আটক করা হয়। ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা ছিল, যে কারণে তাঁকে আটকে দেওয়া হয়। পরে ভাটারা থানা-পুলিশ বিমানবন্দর থেকে তাঁকে নিয়ে যায়।

প্রসঙ্গত, নুসরাত ফারিয়া ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। প্রয়াত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটি তৈরি করা হয়েছিল বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। ২০২৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় ফারিয়া ছাড়াও আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদসহ অনেকে অভিনয় করেছেন। শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার প্রতিক্রিয়ায় ফারিয়া বলেছিলেন, কাজের প্রস্তাব পাওয়ার পর প্রথমে তিনি বিশ্বাস করতে পারেননি। তিনি বলেছিলেন, ‘জানার পর নিজেকে আমার দেশের সব থেকে সৌভাগ্যবান মানুষ মনে হয়েছিল। কারণ, এর আগে কেউ কখনো পর্দায় তাঁর চরিত্রে অভিনয় করেননি। ভবিষ্যতে কেউ করবেন কি না, তাও জানি না। আমার তো মনে হয়, ভবিষ্যতে যদি আর কোনো দিন অভিনয় না করি, তাহলেও এই চরিত্রে অভিনয়ের যে সুযোগ অর্জন করেছি, সেটাই আমার কাছে পরম প্রাপ্তি।’ তাঁর চরিত্রে ফারিয়ার অভিনয়ের কথা শুরু থেকেই জানতেন শেখ হাসিনা।
জানা গেছে, নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসেবে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দা ডন’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিয়া। চলচ্চিত্রের পাশাপাশি গানও করেন ফারিয়া। ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামে একটি গানের মধ্য দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ হয়েছিল তাঁর। এ ছাড়া ‘হাবিবি’, ‘আমি চাই থাকতে’সহ আরও কিছু গান ফারিয়া গেয়েছেন, যেগুলো প্রকাশ পেয়েছে ইউটিউবসহ সোশ্যাল মিডিয়ার নানা মাধ্যমে।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও একই দিন রাত ১২টার দিকে অভিনেত্রী সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ৭ ফেব্রুয়ারি বিকেলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে