৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে কৌশলগত সংলাপ । এই সংলাপে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে লন্ডনকে বিরত রাখতে চায় ঢাকা। বিষয়টি এবারের সংলাপে বাংলাদেশের পক্ষ থেকে তোলা হবে। সেই সঙ্গে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্যিক সম্পর্ক এবং উন্নয়ন অংশীদারত্বের বিষয়ে জোর দেবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে দুই বছর পরপর বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে কৌশলগত সংলাপ হয়। এরই ধারাবাহিকতায় লন্ডনে চতুর্থ কৌশলগত সংলাপে অংশ নেবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারমানেন্ট আন্ডার সেক্রেটারি ফিলিপ রবার্ট বার্টোন। এতে যোগ দিতে ৮ সেপ্টেম্বর লন্ডনে পৌঁছানোর কথা মাসুদ বিন মোমেনের। এর আগে ২০১৯ সালের এপ্রিল মাসে ঢাকায় তৃতীয় কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। নাম না প্রকাশ করার শর্তে তিনি বলেন, যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর থেকে ২০২০ সালের মানবাধিকার প্রকাশ করা হয়। সেখানে পুরো বিশ্বকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার অথবা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিরুদ্ধে বিভ্রান্তিকর এবং অপ্রীতিকর বিবৃতি দেওয়া থেকে ব্রিটিশ সরকারকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি কৌশলগত বৈঠকে তুলবে বাংলাদেশ। ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিভ্রান্তিকর এবং অপ্রীতিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হবে।

দেশের বিভিন্ন কারাগারে মায়ের সঙ্গে কত শিশু রয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। দুই মাসের মধ্যে সার্বিক বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদের করা রিটের পরিপ্রেক্ষিতে...
৯ মিনিট আগে
বৈঠকে দেশের টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বৃদ্ধি, সরকারের সহযোগিতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর নীতিমালা প্রণয়নের বিষয়েও আলোচনা হয়।
১১ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে জোরেশোরে প্রস্তুতি চলছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্যপ্রমাণ, গ্রেপ্তারি পরোয়ানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি আরবি ভাষায় অনুবাদ করা হচ্ছে। প্রত্যর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে এসব নথি...
৩৩ মিনিট আগে
স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা অংশ নিতে পারবেন কি না তা স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্পষ্ট করার অনুরোধ জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তাও জানতে চান। তবে স্থানীয় সরকার..
১ ঘণ্টা আগে