ঢাকা: আগামী দুই বছরের মধ্যে রেল সংক্রান্ত দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
আজ রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে টেবিলে উপস্থাপিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। ঢাকা-২০ আসনের সরকার দলীয় সংসদ সদস্য বেনজীর আহমেদ এ প্রশ্ন করেন।
রেলওয়েতে দুর্ঘটনার কারণ উল্লেখ করে রেলপথ মন্ত্রী জানান, রেলপথ, রোলিং স্টক, সিগন্যালিং, লেভেল ক্রসিং সংশ্লিষ্ট ত্রুটি, জনবল সংকটের কারণে ট্র্যাক, কোচ ও ব্রিজে মেইনটেন্যান্সের অভাব রয়েছে। অবৈধ লেভেল ক্রসিং গেট দিয়ে অনিয়ন্ত্রিত সড়কযান পারাপার সচেতনতার অভাব।
মন্ত্রী জানান, ট্রেনের দুর্ঘটনা রোধে ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশন করার প্রক্রিয়া চলছে। রেলট্র্যাক, রোলিংস্টক, ট্রেন অপারেশন, সিগন্যালিং সিস্টেম প্রভৃতি উন্নয়নে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ডিপিপি প্রণয়ের কাজ চলছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ ও ওয়ার্কশপের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া দায়ী কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা অংশ নিতে পারবেন কি না তা স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্পষ্ট করার অনুরোধ জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তাও জানতে চান। তবে স্থানীয় সরকার..
৩ মিনিট আগে
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটির পুনর্গঠন করেছে সরকার। স্থানীয় সরকারমন্ত্রীকে সভাপতি করে এই কমিটি পুনর্গঠন করে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
১৫ মিনিট আগে
বিশ্বব্যাপী স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর সহজলভ্যতা ও ব্যবহার বৃদ্ধির ফলে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মধ্যে পড়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। আজ সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে এ কথা জানান বস্ত্র ও পাট মন্ত্রী।
১ ঘণ্টা আগে
হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও মহাসড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ‘এই অবস্থা হতে উত্তরণের জন্য বিআরটিএ...
১ ঘণ্টা আগে