Ajker Patrika

আজ কোন ধরনের যানবাহন চলবে, আর কোনগুলো চলবে না

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮: ০৪
আজ কোন ধরনের যানবাহন চলবে, আর কোনগুলো চলবে না
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে থেমে আছে গাড়ির সারি। ছবি: আজকের পত্রিকা

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে যানবাহন চলাচলে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্দেশনার গতকাল বুধবার মধ্যরাত থেকে আজ বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

মোটরসাইকেলের ক্ষেত্রে কড়াকড়ি আরও বেশি। গত মঙ্গলবার মধ্যরাত থেকেই মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে গেছে, যা বহাল থাকবে শুক্রবার মধ্যরাত পর্যন্ত। তবে নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত মোটরসাইকেল এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

নিষেধাজ্ঞার আওতামুক্ত যারা

জরুরি সেবা: আইনশৃঙ্খলা ও সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, সংবাদপত্র, ওষুধ ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত যানবাহন।

ভ্রমণকারী: পাসপোর্ট ও টিকিট দেখিয়ে বিমানবন্দরগামী যাত্রী বা তাদের আত্মীয়স্বজনেরা গাড়ি ব্যবহার করতে পারবেন।

দূরপাল্লার যানবাহন: দূরপাল্লার যাত্রী পরিবহন এবং জাতীয় মহাসড়ক ও বন্দর-সংশ্লিষ্ট প্রধান রাস্তাগুলোতে যান চলাচল স্বাভাবিক থাকবে।

নির্বাচনী কাজ: রিটার্নিং কর্মকর্তার অনুমোদনে প্রার্থী ও নির্বাচনী এজেন্টরা ছোট গাড়ি ব্যবহারের সুযোগ পাবেন। সাংবাদিক ও নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়ম শিথিল থাকবে।

টেলিযোগাযোগ: বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের জরুরি যানবাহন এই বিধিনিষেধের বাইরে থাকবে।

নির্বাচন বিশেষজ্ঞ মো. আবদুল আলীমের মতে, সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে যাওয়ার জন্য তাঁদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারবেন। এ ছাড়া মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটের দিন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে এবং যাত্রীদের সুবিধার্থে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত