
বন্যা ও বৃষ্টিতে দেশের ২১ জেলায় ৭২ হাজার ৭৬ হেক্টর জমির ফসলি তলিয়ে গেছে। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার রাতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং দেশের উপকুলীয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ী ভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে মাঠে থাকা আউশ, আমন বীজতলা, বোনা আমন, পাট, শাকসবজি, ফলবাগান, পান, তরমুজ ইত্যাদি ফসল পানিতে তলিয়ে গেছে।
মাঠতথ্য দিয়ে মন্ত্রনালয় বলছে, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মনবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, খাগড়াছড়ি, পাবনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, পিরোজপুর, ঝালোকাঠি, পটুয়াখালি, বরগুনা, ভোলা, শরীয়তপুর মোট ২১ (একুশ) টি জেলার ৭২,০৭৬ (বাহাত্তর হাজার ছিয়াত্তর) হেক্টর জমির বিভিন্ন ফসল প্রাথমিকভাবে পানিতে নিমজ্জিত হয়েছে।
এর মধ্যে আউশ ৪৪,৬৬২ হেক্টর, আমন বীজতলা ১৪,৩৯৩ (চোদ্দ হাজার তিনশত তিরানব্বই) হেক্টর, পাট ১৩৫ (একশত পঁয়ত্রিশ) হেক্টর, শাকসবজি ৯,৬৭৩ (নয় হাজার ছয়শত তেহাত্তর) হেক্টর, কলা ১১৪ (একশত চোদ্দ) হেক্টর, পেঁপে ২৯৩ (দুইশত তিরানব্বই) হেক্টর, পান ৩৮৭ (তিনশত সাতাশি) হেক্টর, বোনা আমন আবাদ ২৯৭ (দুইশত সাতানব্বই) হেক্টর, মরিচ ১০৪ (একশত চার) হেক্টর, পেপে ২৯৩ (দুইশত তিরানব্বই) হেক্টর, গ্রীষ্মকালীন তরমুজ ২৮১ (দুইশত একাশি) হেক্টরসহ মোট ৭২,০৭৬ (বাহাত্তর হাজার ছিয়াত্তর) হেক্টর জমির বিভিন্ন ফসল প্রাথমিকভাবে পানিতে নিমজ্জিত হয়েছে।
কুমিল্লা জেলার ১১,৫৯০ (এগারো হাজার পাঁচশত নব্বই) হেক্টর জমির বিভিন্ন ফসল (আউশ, আমন, শাকসবজি, মরিচ, আখ) পানিতে নিমজ্জিত হয়েছে।
নোয়াখালী জেলার ৭,৮০৬ (সাত হাজার আটশত ছয়) হেক্টর জমির বিভিন্ন ফসল (আউশ, আমন, শাকসবজি, মরিচ, তরমুজ) পানিতে নিমজ্জিত হয়েছে।
ফেনী জেলার ১,৬৫৫ (এক হাজার ছয়শত পঞ্চান্ন) হেক্টর জমির বিভিন্ন ফসল (আউশ, আমন, শাকসবজি, মরিচ) পানিতে নিমজ্জিত হয়েছে।
তবে বৃষ্টিপাত হ্রাস পাওয়ায় ফসলসমূহের নিমজ্জিত থাকার হার ক্রমান্বয়ে কমে যাচ্ছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৪ ঘণ্টা আগে