
কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং সরকারি খাদ্যশস্যের মজুত বাড়াতে ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান। জেলার পাঁচটি উপজেলায় একযোগে এই কর্মসূচি চালু করা হয়েছে।

টানা বৃষ্টিতে কুড়িগ্রামে বোরো ধান, খড়, ভুট্টা ও সবজি নিয়ে চরম সংকটে পড়েছেন কৃষকেরা। জমিতে পানি জমে ধান তলিয়ে যাচ্ছে, কাটা ধান শুকাতে না পারায় পচন ধরছে। কৃষকদের আশঙ্কা, উৎপাদন খরচ তুলতে না পেরে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে।

চাঁদপুরের দুটি সেচ প্রকল্পে বোরো না করে অন্য ফসল আবাদ ও বসতি গড়ে ওঠায় ২৭ হাজার হেক্টর জমি কমেছে। আগে ১৬০ কিলোমিটার বাঁধের দুটি প্রকল্পে চাষযোগ্য জমি ছিল ৪২ হাজার হেক্টর।

এ বছর চড়া দামে জ্বালানি তেল, সার ও বীজ কিনে ফসল আবাদ করেছেন কৃষকেরা। দফায় দফায় ডিজেল সংকটের মুখে পড়েছেন। হাড়ভাঙা পরিশ্রম করে ফসল ঘরে তোলার আগেই বৃষ্টিতে সব তছনছ হয়ে গেছে।