বিডিআর (বর্তমান বিজিবি) বিস্ফোরক দ্রব্য মামলার কার্যক্রম পরিচালনার জন্য পাঁচ আইনজীবীকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি–জেনারেল সমান) পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সলিসিটার অনুবিভাগ (জিপি–পিপি শাখা) থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
নিয়োগপ্রাপ্তরা হলেন– সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী, মো. শাহাদাত হোসেন, রুনা লায়লা রুনা, জুয়েল মুন্সী সুমন এবং রেজাউল করিম।
একই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকীর নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে।
এতে বলা হয়, লালবাগ (ডিএমপি) থানার মামলা নম্বর-৬৫, ২৮/০২/২০০৯ থেকে উদ্ভূত বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলা তারা পরিচালনা করবেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্প্রতি বাণিজ্য চুক্তি (অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড-এআরটি) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত তৈরি পোশাকের ক্ষেত্রে শূন্য শুল্ক সুবিধা নিশ্চিত হয়েছে। চুক্তিটি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ...
৪৪ মিনিট আগে
রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘গত রোববার বিরোধী দলের একজন সিনিয়র সদস্য মাদক, মদ ও সিগারেট নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, এই সংসদে যারা রয়েছেন, তার পেছনের সারিতে তারা মাদক গ্রহণ করেন না। আমাদের দিকে অঙ্গুলিনির্দেশ করেছিলেন যে, মাদক গ্রহণ উনারা করেন না! আমরা করি...
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আরও শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করা হয়েছে।
২ ঘণ্টা আগে
তিস্তা নদীতে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের জন্য আরও একটি ব্যারাজ নির্মাণে কারিগরি ও আর্থিক দিক বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমীক্ষা শেষ হয়েছে...
২ ঘণ্টা আগে