
এই শীতে নিস্তেজ হয়ে পড়ছে ত্বক? এটা-সেটা মেখেও মনমতো ফল পাচ্ছেন না? তাহলে দাদু, নানু বা মায়ের পরামর্শেই ভরসা রাখুন। তাঁরা যদি কখনো আপনাকে উজ্জ্বল ত্বকের জন্য তাজা ফল খেতে বলে থাকেন, তাহলে একেবারে ঠিকই বলেছেন। ত্বক ভেতর ও বাইর থেকে ভালো রাখতে প্রতিদিন যেকোনো একটি মৌসুমি ফল খাওয়া উচিত। ফলের মধ্য়কার অ্যান্টিঅক্সিডেন্ট, পানি, এনজাইম এবং ভিটামিন ত্বকে ভেতর থেকে পুষ্টি জোগায় এবং ত্বক করে নরম। এই শীতে যাঁরা উজ্জ্বল ত্বক পেতে চাচ্ছেন, তাঁরা খাদ্যতালিকায় এই ৫টি ফল যোগ করতে পারেন।
কমলা
তাৎক্ষণিক উজ্জ্বলতা, নিস্তেজ ভাব এবং ত্বকের দাগ দূর করতে কমলা ভীষণ ভালো কাজ করে। ভিটামিন সি সমৃদ্ধ এই ফল কোলাজেন উৎপাদনে সহায়তা করে, অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং কালো দাগ দূর করতে সাহায্য করে। সকালের রুটিনে এক গ্লাস তাজা কমলার রস রাখুন। এ ছাড়া সকালে আস্ত কমলাও খেতে পারেন। ভালো ফল পেতে কমলা খাওয়ার পাশাপাশি ভিটামিন সি যুক্ত ফেসওয়াশ ও সেরাম ব্যবহার করুন। এরপর দেখুন, ত্বক কেমন দীপ্তি ছড়াচ্ছে!

পেয়ারা
পেয়ারা ত্বকের নির্জীব ভাব দূর করতে এবং প্রাথমিক বার্ধক্যের লক্ষণ প্রতিরোধে ভূমিকা রাখে। এতে কমলার চেয়ে ৪ গুণ বেশি ভিটামিন সি রয়েছে, যা উজ্জ্বল ত্বকের জন্য সুফল বয়ে আনে। শীতকালে সারা দিনের বিভিন্ন সময়ে সামান্য লবণ মিশিয়ে পেয়ারা খাওয়া যেতে পারে। আপনি চাইলে ডায়েট রুটিনে পাকা পেয়ারার রসও বেছে নিতে পারেন। এর পাশাপাশি এমন ফেসওয়াশ ব্যবহার করুন, যাতে মৃদু এক্সফোলিয়েশন এবং পেয়ারার মধ্য়কার বিভিন্ন পুষ্টি উপাদান থাকে। নিস্তেজ ও ক্লান্ত ত্বক পুনরুজ্জীবিত করা থেকে শুরু করে, এটি শীতকালে ত্বকের উজ্জ্বলতার জন্য উপযুক্ত একটি ফল। রোজ একটি খেতে তাই কোনো বাধা নেই।
ডালিম
ডালিম হাইড্রেশন, চোখের নিচের কালো দাগ এবং বার্ধক্য প্রতিরোধে খুব ভালো ফল। শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ এই ফল খেলে ত্বকের টানটান ভাব উন্নত হয়, স্থিতিস্থাপকতা বাড়ে এবং ত্বক থাকে তারুণ্যদীপ্ত। এটি প্রাকৃতিকভাবে কোলাজেন উৎপাদনেও ভূমিকা রাখে। এই শীতে রোজকার ডায়েটে এই ফল রাখতে পারেন। খাওয়ার পাশাপাশি রূপচর্চায় এই ফলের রসও যোগ করতে পারেন। টক দইয়ের সঙ্গে ডালিমের রস মিশিয়ে ত্বকে লাগান। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বক প্রাকৃতিকভাবে আর্দ্রতা ফিরে পাবে।
আপেল
এটি ত্বকের দাগ ও রুক্ষতা দূর করতে সহায়ক। এতে প্রচুর কোয়ারসেটিন থাকে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ত্বকের সুরক্ষাকবচ হিসেবে কাজ করে। রোজ একটি আপেল খেলে যেমন শরীর ভালো থাকে, তেমনি শীতের কারণে ত্বকের ওপর যে কালচে ভাব দেখা দেয়, তা-ও দূর হয়। খাওয়ার পাশাপাশি রূপচর্চায়ও আপেল ব্যবহার করতে পারেন। একটি পাত্রে ১ টেবিল চামচ আপেলবাটা ও আধা চা-চামচ অলিভ অয়েল নিয়ে খুব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে, যাতে অলিভ অয়েল আপেলের সঙ্গে ভালো ভাবে মিশে যায়। এরপর এটি মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে রাখতে হবে ২০ মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে।
বরই
ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজে ভরপুর এই ফল ত্বকের জন্য খুবই ভালো। ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে পেতে রোজ এই ফল খেতে পারেন। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফল পরিবেশগত দূষণ, অতিবেগুনি রশ্মি ও মানসিক চাপের কারণে সৃষ্ট ক্ষতিকর ফ্রি র্যাডিকেল থেকে ত্বক রক্ষা করে, যা অকালবার্ধক্য, বলিরেখা, কালো দাগ এবং ত্বকের রুক্ষতা প্রতিরোধ করে ত্বক উজ্জ্বল ও সুস্থ রাখে। এই ফল ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধি এবং ত্বকের সুরক্ষা স্তর শক্তিশালী করে।
সূত্র: ইটিং ওয়েল, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য
মডেল: রুবাইয়াৎ অদিতি
ছবি: হাসান রাজা

‘গিভ টু গেইন’—৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এটি। বিশ্বের নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। তাঁদের কেউ কেউ কাজ করছেন নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। যোগব্যায়াম হচ্ছে সেই মাধ্যম, যা চর্চার ফলে একজন নারী সব দিক থে
১ ঘণ্টা আগে
কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
২ ঘণ্টা আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
২ ঘণ্টা আগে
বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৬ ঘণ্টা আগে