শীতকাল মানেই পিঠাপুলির দারুণ আয়োজন। বছরের শেষ ছুটি উপভোগে আর নতুন বছর বরণের আয়োজনে থাকতে পারে নানান পিঠা। দাদি-নানিদের হাতের পিঠা মায়েদের হাত ঘুরে তাদের মেয়েদের হাতে উঠে আসতে আসতে বদলে গেছে অনেকভাবে। কেউ সেই বদলে যাওয়া স্বাদ ভালোবাসে, আবার কেউ ভালোবাসে পুরোনো স্বাদ। স্বাদ যেমনই হোক, শীতে থাকতে হবে পিঠা। এমনই বদলে যাওয়া আর চিরাচরিত রেসিপি থাকছে আজকের আয়োজনে।
উপকরণ
সুজি দেড় কাপ, ময়দা ১ কাপ, ডিম ১টি, দুধ ১ লিটার, গুঁড়া দুধ এক কাপ, চিনি ১ কাপ, দারুচিনি ও এলাচি ২-৩টি করে, লবণ স্বাদমতো, সাদা তেল ভাজার জন্য, ফুড কালার ২ ফোঁটা।
প্রণালি
একটি পাত্রে সুজি, ময়দা, লবণ ও ডিম একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এক কাপ পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করতে হবে। অন্য কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে এক চামচ করে ব্যাটার দিয়ে কম আঁচে ভেজে নিন। বাদামি রঙের হয়ে গেলে নামিয়ে নিতে হবে। অন্য হাঁড়িতে চিনি, দারুচিনি, এলাচি দিয়ে দুধ জ্বাল দিয়ে নিন। ঘন হয়ে এলে গুঁড়া দুধ অল্প একটু পানিতে গুলিয়ে ঢেলে দিন। তারপরে নেড়েচেড়ে তুলে নিতে হবে। দুধ ঠান্ডা হলে তার মধ্যে সুজির বড়াগুলো দিয়ে আধা ঘণ্টার মতো ভিজিয়ে রেখে পরিবেশন করুন।

ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
১ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ ঘণ্টা আগে
আমার মুখের ত্বকে দু-একটা ব্রণের দাগ ছাড়া তেমন কোনো দাগ নেই। তবে প্রতিবার ফেয়ার পলিশ করার পর চিকবোনের কাছে কালচে ছোপ দেখা যায়। কয়েক দিন পর আবার আবছা লাগে দাগটা। এটা কী? আমার কি মেছতা হতে যাচ্ছে?
১ ঘণ্টা আগে
ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১৪ ঘণ্টা আগে