অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারকারীদের মধ্যে ওয়ানপ্লাস ব্র্যান্ডটির জনপ্রিয়তা বাড়ছে। গতকাল চীনের বাজারে ওয়ানপ্লাস এস ২ প্রোর মোড়ক উন্মোচন করা হয়েছে। আগামী ২৩ আগস্ট থেকে এই ফোন অনলাইনে কিনতে পাওয়া যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এর প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকোমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ প্রসেসর। এতে ২৪ জিবি র্যাম ও ১ টেরাবাইট (টিবি) ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ফোনে ৬ দশমিক ৭৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের পিক্সেল ডেনসিটি ৪৫০ পিপিআই এবং রিফ্রেশ রেট ১২০ হার্জ।
পেছনের ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল ও সামনের সেলফি ক্যামেরায় ১৬ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম চালিত এই ফ্ল্যাগশিপ ফোনটিতে কালারওএস ১৩.১ সংস্করণ পাওয়া যাবে। ফোনটির ব্যাটারি ৫ হাজার এমএএইচ ক্ষমতার যা ১৫০ ওয়াট সুপারভক ফাস্ট চার্জিং সমর্থন করবে।
ওয়ানপ্লাস এস ২ প্রো এর দাম ও রং
ওয়ানপ্লাস এস ২ প্রো এর স্টোরেজের তিনটি ভার্সন পাওয়া যাবে। এর মধ্যে ১২ জিবি ও ২৫৬ ইন্টারনাল স্টোরজের দাম ২ হাজার ৯৯৯ চীনা ইউয়ান। আর ১৬ জিবি ও ৫১২ ইন্টারনাল স্টোরেজ ভার্সন এবং ২৪ জিবি ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে ৩ হাজার ৩৯৯ চীনা ইউয়ান ও ৩ হাজার ৯৯৯ চীনা ইউয়ান।
দুই ধরনের রঙে ফোনটি তৈরি হয়েছে - হালকা সবুজ ও ছাই রঙ। চীনে অপ্পোর অনলাইন স্টোরে ২৩ আগস্ট থেকে ফোনটি পাওয়া যাবে।
ওয়ানপ্লাস এস ২ প্রোতে আরও যা আছে
ওয়ানপ্লাস এস ২ প্রো ফোনটিতে ডুয়েল সিম (ন্যানো) সমর্থন করবে। কোম্পানির দাবি অনুসারে, এই ফোনের ডিসপ্লের টাচ বৃষ্টির মধ্যেও কাজ করবে। কারণ এতে রেইন ওয়াটার টাচ টেকনলজি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তিতে বিশেষায়িত টাচ চিপ, নিজস্ব অ্যালগরিদম ও ফুল লিংক টাচ অপটিমাইজেশন থাকায় তুমুল বৃষ্টির মধ্যেও ডিসপ্লেতে কোনো সমস্যা ছাড়াই টাচ কাজ করে।
ছবি ও ভিডিওর জন্য পেছনের ৫০ মেগাপিক্সেল ক্যামেরাতে সনি আইএসএক্স ৮৯০ প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর আছে। সেলফি ও ভিডিও কল করার জন্য ১৬ মেগাপিক্সেলের ক্যামেরায় স্যামসাংয়ের এস৫কে৩পি৯ সেন্সর ব্যবহার করা হয়েছে।
ফোনটির কানেক্টিভিটি অপশনে রয়েছে ৫জি, ৪জি নেটওয়ার্ক, ওয়াইফাই ৭, ব্লুটুথ ৫.৩, ডুয়াল ব্যান্ড জিপিএস এনএফসি ও ইউএসবি টাইপ সি। সেন্সর হিসেবে রয়েছে জিওম্যাগনেটিক সেন্সর, অ্যামবিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, জাইরোস্কোপ, এক্সেলেরোমিটার।
লক খোলার জন্য ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। দূরবর্তী যন্ত্রপাতি নিয়ন্ত্রণের জন্য ইনফ্রারেড (আইআর) ব্লাস্টার থাকবে। এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ১৬৩ দশমিক ১, ৭৪ দশমিক ২ ও ৮ দশমিক ৯৮ মিলিমিটার। ফোনটির ওজন ২১০ গ্রাম।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৪ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৫ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৫ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৬ ঘণ্টা আগে