
নিয়মিত জিমে ব্যায়াম করা মানুষেরা কি কখনো খেয়াল করেছেন, অধিকাংশ মানুষ কালো রঙের পোশাক পরে জিমে যান। মনে প্রশ্ন জাগতেই পারে, ‘কেন?’ কালো রঙের পোশাক পরলে দেখতে অনেকটাই স্লিম দেখায়। তা ছাড়া বেশির ভাগ জিমের দেয়ালের রং এবং ডেকোরেশনে কালো ও ধূসর রঙের আধিক্য থাকে। ফলে সব মিলিয়ে জিমের আয়নায় নিজেকে দেখতে অনেকটাই চর্বিহীন মনে হয়। এতে ব্যায়াম করা মানুষেরা আত্মবিশ্বাসী অনুভব করেন। তবে কালোই কি একমাত্র রং, যা পরে জিমে গেলে আপনি দ্বিগুণ আত্মবিশ্বাস ফিরে পাবেন? এ প্রশ্নের উত্তর খুঁজে পেতে দ্বারস্থ হতে হবে ফ্যাশন মনোবিজ্ঞানীদের।
ফ্যাশন মনোবিজ্ঞানীরা মনে করেন, নির্দিষ্ট রং বিষয়ে মানুষের ব্যক্তিগত ধারণার মধ্যে তাদের শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত থাকে। এর অর্থ হলো, যদিও আমরা লালকে বিপদের সংকেত বলে জানি আর হলুদকে জানি আনন্দের রং হিসেবে। কিন্তু আমাদের শরীর এসব রঙের পরিপ্রেক্ষিতে একটি ভিন্ন গল্প বলে। রঙের তরঙ্গদৈর্ঘ্য আছে। স্বল্প তরঙ্গদৈর্ঘ্যের রংগুলো হলো নীল, বেগুনি; মাঝারি তরঙ্গদৈর্ঘ্যের রং হলো সবুজ এবং দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের রংগুলো হলো লাল, কমলা ও হলুদ।

গবেষণায় দেখা গেছে, যে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের রংগুলো আমাদের স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব ফেলে, যা মূলত আমাদের হৃৎস্পন্দন, রক্তচাপ, হজমক্রিয়া বা উত্তেজনার মতো শারীরিক প্রক্রিয়া পরিচালনা করে। অন্যদিকে কম তরঙ্গদৈর্ঘ্যের রংগুলো আমাদের স্নায়ুতন্ত্রের সহানুভূতিশীল নিউরনগুলোকে সক্রিয় করে বলে জানা যায়। এর ফলে আমরা আরও উত্তেজিত ও সজাগ বোধ করি।
তাই ফ্যাশন মনোবিজ্ঞানীদের মতে, ওয়ার্কআউট গিয়ারের ক্ষেত্রে লাল, কমলা ও হলুদ রঙের পোশাক ইতিবাচক ভূমিকা রাখে। এর অর্থ, আপনি যদি শারীরিকভাবে আরও সক্রিয় থাকতে চান, তবে এই রঙের পোশাক পরে জিমে গেলে অনেক বেশি উদ্যমী থাকতে পারবেন।
তাই এই রংগুলো প্রায়শই স্পোর্টস কিট ডিজাইনে ব্যবহৃত হয়। বিস্ময়কর ঘটনা হলেও গবেষণায় দেখা গেছে, অলিম্পিকে লাল পোশাক পরা দলগুলোর জয়ের হার বেশি।
ডোপামিন ড্রেসিং
জিমে যাওয়া মানে কিন্তু বাইরের পৃথিবী থেকে নিজেকে একেবারে সংযোগহীন করে ফেলা। চোখ বন্ধ করে খেয়াল করুন, আপনি যখন জিমের ট্রেডমিলে হাঁটছেন বা দৌড়াচ্ছেন কিংবা অন্য কোনো ব্যায়াম করছেন, আপনার চারপাশের মানুষেরা নীরবে নিজের শরীর গঠনে ব্যস্ত; তখন জগতের অন্য কোনো চিন্তা কিন্তু আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে না। বাড়িতে কী রান্না হলো, ব্যাংকে কত টাকা জমা দিতে হবে, বাজার করার মতো কোনো ভাবনাই আপনাকে নাড়া দিচ্ছে না। আপনি কেবল আপনার মধ্য়েই নিমগ্ন।
এসব কারণে ফ্যাশন মনোবিজ্ঞানীরা মনে করেন, ডোপামিন ড্রেসিংয়ের সেরা সময় এটি। কোনো নির্দিষ্ট রং, প্যাটার্ন কিংবা স্টাইল নিমেষে আপনার মুড বদলে দিতে পারে। কাজটি করে মস্তিষ্কের ডোপামিন নামক নিউরোট্রান্সমিটার। ডোপামিন ড্রেসিংয়ের মূলে রয়েছে রং। ভিন্ন ভিন্ন রং আমাদের নির্দিষ্ট আবেগের প্রতিনিধিত্ব করে। সচেতনভাবে সে অনুযায়ী নিজেকে সাজিয়ে নিতে হবে। এটি আপনাকে উৎফুল্ল রাখবে, আত্মবিশ্বাসী করবে। রোদেলা হলুদ, গাঢ় লাল, চকচকে গোলাপি ও হালকা নীলের মতো রংগুলো আপনার মনের ওপর যথেষ্ট প্রভাব রাখে; বিশেষ করে হলুদ মন চনমনে রাখার ক্ষেত্রে দুর্দান্ত একটি রং। অন্যান্য রঙের সঙ্গে এর বৈপরীত্যের কারণে আমরা এমন রঙের পোশাক পরলে নিজেদের দিকে বেশি মনোযোগ দিতে পারি।
সবুজ ও নীল পর্যালোচনা
সবুজ ও নীল রং স্নায়ুতন্ত্রের ওপর শান্ত প্রভাব ফেলে। আবার নীল ও বেগুনির মতো স্বল্প তরঙ্গদৈর্ঘ্যের রংগুলো সরাসরি আমাদের স্নায়ুতন্ত্রের প্যারাসিমপ্যাথেটিক নিউরনগুলোকে প্রভাবিত করে। এই রংগুলো শরীর ও মনকে শিথিল করে। ফলে যোগব্যায়াম বা মেডিটেশনের সময় এই রঙের পোশাক আপনি পরতেই পারেন। তবে জিমে পরে যাওয়ার জন্য এসব রং উপযুক্ত নয়।
নিউট্রাল রং পরে যাঁরা অভ্যস্ত, তাঁরা কী করবেন
জিমে গেলেও যাঁরা নিউট্রাল রং পরতেই বেশি ভালোবাসেন, তাঁরা বাদামি রং বেছে নিতে পারেন। এর সঙ্গে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের রং; যেমন লাল ও হলুদ থাকতে পারে। এমন পোশাক ইন্দ্রিয়কে সক্রিয় করতে ও শরীর উষ্ণ করতেও সাহায্য করবে। আপনিও থাকবেন নিজের আরাম ও স্বস্তির মধ্য়েই।
সূত্র: উইমেন’স হেলথ ডট কম

কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
১২ মিনিট আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
১ ঘণ্টা আগে
বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৫ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৬ ঘণ্টা আগে