
অফিসের বসকে দেখলে এমনভাবে কিবোর্ড টাইপ করুন যেন আপনিই কোম্পানির সিইও। আজ আপনার মনে হতে পারে অদৃশ্য কেউ আপনার পেছনে কাঠি দিচ্ছে। আসলে ওটা আপনার অবদমিত ভয়। প্রেমযোগ বেশ ভালো, তবে সাবধান—প্রিয়জন আজ আইফোন বা হিরা জহরত টাইপ কোনো দামি আবদার করতে পারে।

আজ আপনার পকেটে থাকা ওয়ালেটটা একটু বেশিই চঞ্চল। অর্থাগম ভালো হবে, তাই বলে হুট করে সোনার হরিণ কিনতে যাবেন না! ভাই-বোনেরা আজ আপনার প্রতি হঠাৎ খুব সদয় হতে পারে (হয়তো নতুন ফোন বা ট্রিট পাওয়ার আশায়)।

আজ আপনার শরীরের এনার্জি লেভেল একদম এনার্জি ড্রিংকের মতো টগবগ করবে। টাকা আসবে ঝড়ের গতিতে, কিন্তু সাবধান! শপিং অ্যাপের নোটিফিকেশনগুলো আজ আপনার প্রধান শত্রু; সেগুলো চেক করতে গেলেই পকেট থেকে টাকা বিদ্যুতের গতিতে অদৃশ্য হবে। প্রেমের ক্ষেত্রে আজ একটু শীতল থাকা জরুরি। কারণ, আপনার অতিরিক্ত উত্তেজনা

আপনি আজ ফুল ভলিউমে শপথ নিতে চাইবেন, যাতে রাষ্ট্রপতি/সিইসির কানের পর্দা ফেটে যায়। আপনার আত্মবিশ্বাস আজ নতুন নির্বাচিত মন্ত্রীর মতো তুঙ্গে। তবে সাবধান, অতিরিক্ত তেজে নিজের দলের (বা বাড়ির) লোককেই শত্রু বানিয়ে ফেলবেন না।