
এক দেশ থেকে আরেক দেশে অবাধ যাতায়াত, পছন্দের দেশে বসবাস ও কাজ করার অধিকার—এসব কারণে মানুষ ঝুঁকছে দ্বৈত নাগরিকত্ব বা দ্বিতীয় পাসপোর্টের দিকে। এই দৌড়ে শামিল হয়েছেন হলিউড অভিনেতা জর্জ ক্লুনিও। ২০২৫ সালের শেষ দিকে তিনি নিজের ও পরিবারের জন্য ফরাসি নাগরিকত্ব গ্রহণ করেন।
দ্বৈত নাগরিকত্ব কী এবং কেন জনপ্রিয়
দ্বৈত নাগরিকত্ব হলো, জন্মভূমি ছাড়াও একই ব্যক্তির অন্য দেশের নাগরিক হওয়া। ভ্রমণপ্রেমী, প্রবাসী ও নতুন জীবনের স্বপ্ন দেখা মানুষের কাছে এটি বহুদিন ধরে আকর্ষণীয়। কঠোর ভিসা নিয়ম, দীর্ঘ ইমিগ্রেশন লাইনে দাঁড়ানোর জটিলতা এড়িয়ে সহজে চলাফেরা করতে কে না চায়?
অনেকের জন্য এটি শুধু ভ্রমণের সুবিধা নয়, বিদেশে বসবাস কাজের সুযোগও বাড়িয়ে দেয়। আবার কেউ কেউ দেশ ছাড়ার পরিকল্পনা না করলেও ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে সুরক্ষার জন্য দ্বিতীয় পাসপোর্টকে একধরনের ‘ইনস্যুরেন্স’ হিসেবে দেখছেন।
রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তনের আভাস
একুশ শতকের রাজনীতিতে দ্বৈত নাগরিকত্বের বিরুদ্ধে সমালোচনাও তৈরি হয়। ২০২৫ সালে ইউরোপের কয়েকটি দেশ বংশসূত্রে নাগরিকত্ব এবং তথাকথিত ‘গোল্ডেন পাসপোর্ট’ কর্মসূচির শর্ত কঠোর করেছে। যুক্তরাষ্ট্রেও বিতর্ক তৈরি হয়েছে। ওহাইও অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর বার্নি মোরেনো একটি প্রস্তাব এনেছেন, যার মাধ্যমে আমেরিকানদের অন্য কোনো দেশের নাগরিকত্ব রাখা নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।

দ্বৈত নাগরিকত্ব কতটা ছড়িয়েছে
বিশ্বে ঠিক কত মানুষ একাধিক দেশের নাগরিক, এর নির্ভুল হিসাব পাওয়া কঠিন। কারণ, বেশির ভাগ দেশ নাগরিকদের বাধ্য করে না জানাতে যে তাঁদের কাছে একাধিক পাসপোর্ট আছে কি না। তবে একটি বিষয় স্পষ্ট, দ্বৈত নাগরিকত্বের সংখ্যা দ্রুত বাড়ছে। উদাহরণ হিসেবে বলা যায়, ২০২১ সালের আদমশুমারিতে দেখা গেছে, ইংল্যান্ড ও ওয়েলসের প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ২ জনের কাছে একাধিক পাসপোর্ট রয়েছে। ২০১১ সালে এই সংখ্যা ছিল মাত্র ১ জনের মতো। অর্থাৎ এক দশকে দ্বৈত নাগরিকত্বের হার হয়েছে প্রায় দ্বিগুণ। যুক্তরাষ্ট্রেও একই চিত্র। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রতি ১০০ জন আমেরিকানের মধ্যে প্রায় ৬ জন নিজেদের দ্বৈত নাগরিক বলে জানিয়েছেন।
কারা দ্বিতীয় পাসপোর্ট নিচ্ছেন
ঐতিহাসিকভাবে দেখা যায়, অনেক অভিবাসী নতুন দেশে নাগরিকত্ব নিলেও জন্মভূমির নাগরিকত্ব ছাড়তে চাননি। সাম্প্রতিক সময়ে ধনিক শ্রেণিও বিশ্বজুড়ে সহজে চলাচল এবং ব্যবসার সুযোগ বাড়াতে দ্বৈত নাগরিকত্বের দিকে ঝুঁকেছে। এখন এই আগ্রহ আরও বাড়ছে। এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে প্রতি পাঁচজনের একজন দেশ ছাড়তে আগ্রহী। বিশেষ করে ১৫ থেকে ৪৪ বছর বয়সী নারীদের মধ্যে বিদেশে নতুন জীবন গড়ার আগ্রহ গত এক দশকে চার গুণ বেড়েছে।
এই মানসিকতার প্রভাব পড়েছে দ্বিতীয় পাসপোর্টের আবেদনে। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স জানায়, ২০২৫ সালে তাদের সহায়তা নেওয়া গ্রাহকদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিলেন মার্কিনরা। একই সঙ্গে ব্রেক্সিটের পর ইউরোপে অবাধ যাতায়াতের সুযোগ হারানোয় ব্রিটিশ নাগরিকদের মধ্যেও দ্বিতীয় নাগরিকত্বের প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
নাগরিকত্ব পাওয়ার উপায়
সাধারণত তিনটি পথে মানুষ দ্বিতীয় নাগরিকত্ব পেয়ে থাকেন। সেগুলো হলো—
বংশসূত্রে নাগরিকত্ব: যদি বাবা-মা, দাদা-দাদি বা আরও আগের কোনো পূর্বপুরুষ কোনো দেশের নাগরিক হন, তাহলে সেই সূত্র ধরে নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। তবে কত দূর পর্যন্ত বংশের প্রমাণ গ্রহণযোগ্য হবে, তা প্রতিটি দেশের আইনে ভিন্নভাবে নির্ধারিত।
দীর্ঘমেয়াদি বসবাসের মাধ্যমে নাগরিকত্ব: নির্দিষ্ট সময় অর্থাৎ ৫ বা ১০ বছর বৈধভাবে বসবাসের পর আবেদন করতে হয় এ ক্ষেত্রে। ভাষা, ইতিহাস, চরিত্র যাচাইসহ নানা শর্ত থাকে এখানে।
বিনিয়োগের মাধ্যমে: বড় অঙ্কের অর্থ বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের সুযোগ পাওয়া যায় বিভিন্ন দেশে।
সুবিধাগুলো কী
ঝুঁকি ও অসুবিধা
উদাহরণ হিসেবে গ্রেনাডার কথা বলা যায়। দেশটির নাগরিকেরা আগে যুক্তরাষ্ট্রে বিশেষ ভিসা সুবিধা পেত। ২০২৫ সাল থেকে সেই নিয়ম কঠোর করা হয়েছে।
আজকের অনিশ্চিত বিশ্বে দ্বিতীয় পাসপোর্ট শুধু ভ্রমণের সুবিধা নয়; এর সঙ্গে নিরাপত্তা, সুযোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। তবে সুবিধার পাশাপাশি আইনি, রাজনৈতিক ও আর্থিক দিকগুলো ভেবে দেখা জরুরি।
সূত্র: সিএনএন

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৪ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৫ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৬ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৬ ঘণ্টা আগে