এই বৃষ্টি পড়ে তো এই ভ্যাপসা গরম। এমন আবহাওয়ার প্রভাব পড়ছে প্রায় সবার চুলে। মাথার ত্বক স্যাঁতসেঁতে থাকলে চুল হারায় স্বাভাবিক উজ্জ্বলতা ও কোমলতা। দেখা দেয় চুল ঝরে যাওয়া ও খুশকির মতো নানান সমস্যা। তাই এই সময়ে সতেজ চুল পেতে ব্যস্ত দিন থেকে কিছুটা সময় যত্নের জন্য বের করতেই হবে। আর সেই যত্ন হতে পারে বাড়িতেই। ব্যস্ততার দিনগুলোয় তেল এড়িয়ে যেতে পারলেই যেন আমরা বেঁচে যাই। কিন্তু চুল ও মাথার ত্বকের সুস্থতায় সব ঋতুতে চুলের জন্য তেল প্রয়োজন। এমনটাই জানান হারমনি স্পার বিউটি এক্সপার্ট রহিমা সুলতানা রিতা।
রিতা বলেন, ‘তেল চুলের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এবং ভেতর থেকে চুলের শুষ্কতা কমিয়ে আনে। অনেকের ভুল ধারণা থাকে যে সপ্তাহে ৩ থেকে ৪ দিন বুঝি চুলে তেল ব্যবহার করার দরকার নেই। কিন্তু সুস্থ চুল চাইলে নিয়মিত তেল ব্যবহার করতে হবে।’
সতেজ চুলের জন্য

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১০ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১২ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৩ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৬ ঘণ্টা আগে