
ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী। আজ বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন সাবমেরিন টর্পেডো হামলা চালিয়ে শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল।
হেগসেথ জানান, মার্কিন সাবমেরিনটি ইরানের প্রাইজ শিপ সোলাইমানিকে লক্ষ্য করে টর্পেডো ছোড়ে। জাহাজটির নামকরণ করা হয়েছিল সাবেক ইরানি জেনারেল কাসেম সোলাইমানির নামে, যিনি ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন হামলায় নিহত হয়েছিলেন।
এ প্রসঙ্গে কিছুটা বিদ্রূপ করে হেগসেথ বলেন, ‘আমার ধারণা মার্কিন প্রেসিডেন্ট তাঁকে (সোলাইমানি) দুইবার ঘায়েল করলেন।’
শ্রীলঙ্কা গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, আজ বুধবার ভোরের দিকে জাহাজটি প্রথম বিপৎসংকেত পাঠিয়েছিল। সে সময় এটি শ্রীলঙ্কার গালে উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। জাহাজটিতে আনুমানিক ১৮০ জন নৌসদস্য ছিলেন, যাঁদের সবাই বর্তমানে নিখোঁজ রয়েছেন। শ্রীলঙ্কার কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি তাদের আঞ্চলিক জলসীমার বাইরে ঘটেছে।
পিট হেগসেথ আরও বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আক্রমণ কেবল শুরু। শিগগিরই আরও শক্তিশালী হামলার ঢেউ ধেয়ে আসছে।

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি বিশ্বাস করেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে তাঁর ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট থাকা উচিত।
২১ মিনিট আগে
অধ্যাপক শুয়েকিন জিয়াং ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্প ও ইরান যুদ্ধ নিয়ে তিনি যে তিনটি বড় ভবিষ্যদ্বাণী করেছিলেন, তার দুটি এরই মধ্যে হুবহু মিলে গেছে। এখন তাঁর তৃতীয় ও সবচেয়ে ভয়ংকর ভবিষ্যদ্বাণী—‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয়’ নিয়ে বিশ্বজুড়ে চলছে তোলপাড়।
২৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানের ৩ হাজার ৬০০ টির বেশি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, চলমান হামলায় ইরানের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ১৩ দফায় আক্রান্ত হয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানের দক্ষিণাঞ্চলে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। হামলাটি সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক অভিযানের প্রথম দিকে ঘটে এবং এতে বিপুলসংখ্যক শিশু নিহত হয়।
১ ঘণ্টা আগে