
ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি বিশ্বাস করেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে তাঁর ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট থাকা উচিত।
আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা না করে আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচন করতে গিয়ে ইরান মূলত সময় নষ্ট করছে। এ সময় তিনি আরও বলেন, খামেনির দ্বিতীয় ছেলে মোজতাবা খামেনিকে তাঁর বাবার উত্তরসূরি হিসেবে ভাবা হয়। তবে মোজতাবাকে নেতা নির্বাচন করলে তিনি তা মানবেন না।
ট্রাম্প বলেন, ‘খামেনির ছেলে আহামরি কেউ নয়। নেতা নির্বাচন প্রক্রিয়ায় আমাকে সম্পৃক্ত হতে হবে।’ তিনি আরও বলেন, ‘খামেনির ছেলেকে আমি মানব না। আমি এমন কাউকে চাই যিনি ইরানে শান্তি ও স্থিতিশীলতা আনবেন।’
এ সময় হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতৃত্ব যদি আগের নেতৃত্বের নীতি অনুসরণ করে, তাহলে তিনি তা সহ্য করবেন না। এ ধরনের পদক্ষেপ নিলে আগামী পাঁচ বছরের মধ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে সংঘাত বাধবে।

‘একের পর এক বিস্ফোরণ, ধ্বংসযজ্ঞ, এখানে যা ঘটছে তা অবিশ্বাস্য। প্রতিটি দিন যেন মনে হচ্ছে একেকটি মাস। মুহুর্মুহু হামলা করা হচ্ছে।’ ইরানের রাজধানী তেহরানের চিত্র তুলে ধরতে এসব কথা বলছিলেন সালার।
৩ মিনিট আগে
ইরানে মার্কিন-ইসরায়েল হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়েছে। যুদ্ধের ষষ্ঠ দিন গতকাল বৃহস্পতিবারও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। সে অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরানও।
৩৫ মিনিট আগে
গত ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানে এক নজিরবিহীন যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ‘অপারেশন এপিক ফিউরি’র শুরুর দিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে ইসরায়েল ব্যবহার করে তাদের অন্যতম আধুনিক ও বিধ্বংসী অস্ত্র ‘ব্লু স্প্যারো’ ব্যালিস্টিক মিসাইল।
৩৮ মিনিট আগে
মিনিটম্যান-৩ ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৩ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এবারের পরীক্ষায় এর দুটি রি-এন্ট্রি ভেহিকেল মার্শাল আইল্যান্ডের কোয়াজালিন অ্যাটল পর্যন্ত কয়েক হাজার মাইল পথ পাড়ি দিয়েছে।
১ ঘণ্টা আগে