Ajker Patrika

সম্মিলিত ইসলামী ব্যাংকে হেয়ারকাট প্রত্যাহার ও আমানত ফেরতের দাবিতে গ্রাহকদের মানববন্ধন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৬: ৪৯
সম্মিলিত ইসলামী ব্যাংকে হেয়ারকাট প্রত্যাহার ও আমানত ফেরতের দাবিতে গ্রাহকদের মানববন্ধন
বৃহস্পতিবার সকাল থেকে গ্রাহকেরা বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন শুরু করে। ছবি: আজকের পত্রিকা

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের ওপর আরোপিত ‘হেয়ারকাট’ সিদ্ধান্তকে প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী আমানতকারীরা। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে তাঁরা বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন শুরু করে।

বাংলাদেশ ভুক্তভোগী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের ব্যানারে এই মানববন্ধন আয়োজিত হয়। সংগঠনটির পক্ষে বেলা ১১টার দিকে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা করা হলেও কর্তৃপক্ষ এখন আলোচনা করতে পারবে না বলে জানায়।

বৃহস্পতিবার সকাল থেকে গ্রাহকেরা বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন শুরু করে। ছবি: আজকের পত্রিকা
বৃহস্পতিবার সকাল থেকে গ্রাহকেরা বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন শুরু করে। ছবি: আজকের পত্রিকা

এ সময় মানববন্ধনকারীরা ২০২৪ ও ২০২৫ সালের মুনাফায় কাটছাঁটের সিদ্ধান্ত বাতিল, সব হিসাবের টাকা মুনাফাসহ ফেরত ও ব্যাংকের স্বাভাবিক লেনদেন কার্যক্রম চালুর দাবি জানান।

এ সময় তাঁরা বলেন, ‘আমাদের কী দোষ? কেন মুনাফা কম দেবে। জীবনের সব টাকা ব্যাংকে রেখেছি, এটা তাহলে পাপ করেছি। আমাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছি। সামনে ঈদ সবাই আনন্দ করবে, আমরা কি করব। আমাদের জমানো টাকা কেন দেবে না।’

এ সময় তাঁরা সাবেক গভর্নরকে জালিয়াত বলেও দাবি করেন। তাঁরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে হেয়ারকাট মানি না, সঞ্চিতির মুনাফাসহ শতভাগ ফেরত চাই—এসব দাবি তুলে ধরেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত