
যুক্তরাষ্ট্রের ডানপন্থী অ্যাকটিভিস্ট ও রাজনৈতিক ভাষ্যকার চার্লি কার্ক গুলিতে নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এই সহযোগী স্থানীয় সময় গতকাল বুধবার উতাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানের সময় গলায় গুলিবিদ্ধ হন। ঘটনাটিকে অঙ্গরাজ্যের গভর্নর রাজনৈতিক হত্যাকাণ্ড বলে আখ্যায়িত করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গুলির ছয় ঘণ্টা পর পর্যন্তও পুলিশ কোনো সন্দেহভাজনের নাম জানতে পারেনি। কাউকে আটকও করা হয়নি বলে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের বরাত দিয়ে তারা বলছে, একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমাদের তদন্ত অব্যাহত।’
উতাহের গভর্নর স্পেনসার কক্স জানিয়েছেন, একজন ‘পারসন অব ইন্টারেস্টকে’ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তিনি ওই ব্যক্তির পরিচয় বা গুলির সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ করেননি। একই সংবাদ সম্মেলনে অঙ্গরাজ্যের জননিরাপত্তা বিভাগের কমিশনার বো ম্যাসন বলেন, ৩১ বছর বয়সী কার্ককে যে গুলি করে হত্যা করেছে, সেই হামলাকারী এখনো ধরা পড়েনি।
হোয়াইট হাউস থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেছেন, তাঁর প্রশাসন অবশ্যই হামলাকারীকে খুঁজে বের করবে। তিনি বলেন, ‘যারা এই ভয়াবহ ঘটনাকে সমর্থন করেছে, অর্থ জুগিয়েছে কিংবা এতে কোনোভাবে সম্পৃক্ত, তাদের সবাইকে খুঁজে বের করবে আমার প্রশাসন।’
পুলিশের ধারণা, হামলাকারী দূরের কোনো ভবনের ছাদ থেকে গুলি চালিয়েছে। ওই অনুষ্ঠানে প্রায় ৩ হাজার মানুষ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পুলিশ-প্রধান জেফ লং জানিয়েছেন, অনুষ্ঠানে তাঁর ছয়জন কর্মকর্তা দায়িত্বে ছিলেন। তাঁরা কার্কের ব্যক্তিগত নিরাপত্তা দলের সঙ্গেও সমন্বয় করেছিলেন।
চার্লি কার্কের সম্মানে রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রের সব সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এই হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের ওপর সাম্প্রতিক সহিংস হামলাগুলোর মধ্যে সর্বশেষ। গত বছর ট্রাম্পের ওপরই দুবার হত্যার চেষ্টা হয়েছিল। এতে রাজনৈতিক সহিংসতার আশঙ্কাজনক উত্থান আরও স্পষ্ট হলো।
সংবাদ সম্মেলনে গভর্নর কক্স বলেন, ‘এটা আমাদের অঙ্গরাজ্যের জন্য অন্ধকার দিন, জাতির জন্য এক বেদনাদায়ক দিন। আমি পরিষ্কার করে বলতে চাই, এটা রাজনৈতিক হত্যাকাণ্ড।’
অন্যদিকে, ট্রাম্প বলেছেন, বছরের পর বছর ধরে চরমপন্থী বামপন্থীরা চার্লি কার্কের মতো মানুষকে নাৎসি কিংবা বিশ্বের ভয়াবহতম খুনিদের সঙ্গে তুলনা করেছে। তিনি বলেন, ‘এ ধরনের বক্তব্যই আমাদের দেশে সন্ত্রাসকে উসকে দিচ্ছে। এখনই এই ভাষা বন্ধ হওয়া উচিত।’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। শনিবার এক বিবৃতিতে দলটি এই হামলাকে ‘যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পরিচালিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে স্পষ্ট ভাষায় এর বিরোধিতা করেছে।
৮ ঘণ্টা আগে
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের তুলনামূলকভাবে বড় ও গুরুত্বপূর্ণ কয়েকটি নৌযান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এবং সাগরে ডুবিয়ে দিয়েছে। তিনি আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীর সদরদপ্তরও অনেকাংশে ধ্বংস করে দিয়েছে।
৮ ঘণ্টা আগে
গত রাতে মার্কিন বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ২ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা নিয়ে ইরানের সুরক্ষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। আমেরিকার সংকল্প নিয়ে কোনো জাতিরই সন্দেহ করা উচিত নয়।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে