
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন ভারতীয় কংগ্রেস পার্টির অন্যতম নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী—ফেসবুকে এমন একটি পোস্ট ছড়িয়ে পড়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৮৭ শতাংশ শিখন-শিক্ষণের বাইরে পেশা-বহির্ভূত কাজে যুক্ত। এই অতিরিক্ত দাপ্তরিক (নন-প্রফেশনাল) কাজ করে পাঠদানের জন্য কক্ষে আসার পর ৯০ শতাংশ শিক্ষক শ্রেণিকক্ষে পূর্ণ মনোযোগ ধরে রাখতে পারছেন না। এর সরাসরি প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ওপর। একই সঙ্গে কমে যাচ্ছে গুণগত শিক্ষা।

নবম জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের জন্য ২০টি স্কেলে বেতন সুপারিশ করে। সর্বনিম্ন বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ১৭ বছর বয়সী মোট ১০০৮ জন শিশু নিহত হয়েছে। সড়ক ও সড়ক পরিবহন ব্যবস্থার দুর্বলতা এবং ট্রাফিক আইন বিষয়ে সচেতনতার অভাবকে এই মৃত্যুর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।