যুদ্ধবিধ্বস্ত গাজায় মৌলিক সেবাসহ প্রয়োজনীয় ত্রাণসহায়তা নিশ্চিত ও দুর্ভিক্ষ রোধে পদক্ষেপ নিতে ইসরায়েলকে আদেশ দিয়েছে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)। গতকাল বৃহস্পতিবার গাজার পরিস্থিতি উল্লেখ করে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা অন্তর্বর্তী আদেশ জারির আবেদনের পরিপ্রেক্ষিতে আইসিজে এই আদেশ দেয়।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর শুরু করা সামরিক অভিযানে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এই অভিযোগে দেশটির বিরুদ্ধে আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। সেই মামলায় গতকাল বৃহস্পতিবার আরও দুই অন্তর্বর্তী আদেশ দিয়েছেন বিচারকেরা।
তবে ইসরায়েল শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার আনা অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে, তারা গাজায় কোনো গণহত্যা চালাচ্ছে না। দেশটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ‘নাগরিকদের রক্ষায় ইসরায়েলের অন্তর্নিহিত অধিকার ও বাধ্যবাধকতাকে দুর্বল করার’ চেষ্টার অভিযোগ এনেছে।
সর্বশেষ, গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও অঞ্চলটির দুর্ভিক্ষ ঠেকাতে প্রয়োজনীয় আদেশের আবেদন জানায়। সেই আবেদনের প্রেক্ষাপটে আইসিজের বিচারকেরা ইসরায়েলকে খাদ্য, পানি, জ্বালানি ও চিকিৎসা সরবরাহসহ মৌলিক পরিষেবা ও মানবিক সহায়তার ‘অবাধ প্রবাহ’ নিশ্চিত করতে ‘অবিলম্বে’ ব্যবস্থা নিতে আদেশ দেন।
তবে ইসরায়েলের পক্ষ থেকে আদালতকে এ ধরনের আদেশ না দেওয়ার জন্য অনুরোধ করা হয়। ইসরায়েলি কৌঁসুলিরা আদালতকে জানান, ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশে কোনো বিধিনিষেধ আরোপ করেনি এবং আরও বেশি সহায়তা আনতে ‘নতুন উদ্যোগ এগিয়ে নেওয়ার’ প্রতিশ্রুতিও দেন তাঁরা।
অপর অন্তর্বর্তী আদেশে আইসিজে ইসরায়েলি সামরিক বাহিনী যেন এমন পদক্ষেপ না নেয়, যা গণহত্যা কনভেনশনের অধীনে ফিলিস্তিনিদের অধিকার ক্ষতিগ্রস্ত করতে পারে, যার মধ্যে মানবিক সহায়তা প্রদান বাধাগ্রস্ত হয় তা অবিলম্বে নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
আন্তর্জাতিক আদালত আগামী এক মাসের মধ্যে এসব অন্তর্বর্তী আদেশ বাস্তবায়িত হয়েছে কি না, তা নিশ্চিত করে প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে