ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির জেরুসালেমে অবস্থিত আল-আকসা মসজিদের জায়গায় ইহুদি উপাসনালয় তৈরির আহ্বান জানিয়েছেন। আর এই প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, এ ধরনের আহ্বান এই অঞ্চলে আবারও একটি ধর্মযুদ্ধ শুরু করে দিতে পারে, যা পুরো অঞ্চলকে জ্বালিয়ে দেবে।
আজ সোমবার ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের কাছে জানতে চাওয়া হয়, তিনি কি আল-আকসা মসজিদ কমপ্লেক্সের পশ্চিম দেওয়ালের কাছে একটি সিনাগগ তৈরির পক্ষে কি না? এ সময় তিনি জবাব দেন, হ্যাঁ, হ্যাঁ এবং হ্যাঁ। তাঁর এই মন্তব্য ফিলিস্তিন তো বটেই ইসরায়েলি মন্ত্রিসভায়ও ক্ষোভের জন্ম দিয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেনেহ সরকারি বার্তা সংস্থা ওয়াফায় প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, ‘ফিলিস্তিনি জনগণ আল-আকসা মসজিদের কোনো ক্ষতি মেনে নেবে না। এটি একটি বিপৎসীমা যা কোনোভাবেই অতিক্রম করা যাবে না।’ তিনি আরও বলেন, ‘আল-আকসা মসজিদের মর্যাদা পরিবর্তন করার লক্ষ্যে এ ধরনের আহ্বান এই অঞ্চলটিকে একটি ধর্মযুদ্ধের দিকে টেনে আনার চেষ্টা যা সব জ্বালিয়ে দেবে।’
আবু রুদেইনেহ আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করেছেন। যেন দেশটি ইসরায়েলের চরম ডানপন্থী সরকারকে নিয়ন্ত্রণ করে এবং পবিত্র স্থানটির বিদ্যমান আইনি ও ঐতিহাসিক মর্যাদা মেনে চলতে বাধ্য করে।
এদিকে, ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ এই অবস্থানে উপাসনালয় নির্মাণে বেন গভিরের আহ্বানের গুরুতর পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। এক বিবৃতিতে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এই আহ্বান আল-আকসাকে ভেঙে ফেলে তার জায়গায় কথিত উপাসনালয় নির্মাণের জন্য একটি সুস্পষ্ট ও জনসমক্ষে আহ্বান।’

২০২৩ সালে কানাডার মাটিতে নিজ্জর হত্যাকাণ্ডে দিল্লির সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারত এই অভিযোগ প্রত্যাখ্যান করলে দুই দেশের সম্পর্ক নজিরবিহীন সংকটে পড়ে। তবে গত বছর মার্ক কার্নি দায়িত্ব নেওয়ার পর সম্পর্কের বরফ গলতে শুরু করে।
৫ মিনিট আগে
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ‘সৌদি আরামকো’ ড্রোন হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ রাস তানুরা তেল শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হামলার জেরে সেখানে আগুন ধরে গেলে উৎপাদন ও লোডিং কার্যক্রম স্থগিত করা হয়।
৩০ মিনিট আগে
ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাসের মুখপাত্র ফাহাদ নাজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরব সব সময় তেহরানের সঙ্গে একটি নির্ভরযোগ্য চুক্তিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে আসছে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সব ধরনের যোগাযোগে কোনো সময়ই আমরা...
১ ঘণ্টা আগে
ইরানের একটি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৮৫ জন নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হামলার কৌশল, প্রযুক্তির নির্ভুলতা এবং বেসামরিক প্রাণহানির বিষয়ে প্রশ্ন তুলেছেন।
১ ঘণ্টা আগে