
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় শুরু হয়েছে পবিত্র রমজান মাস। ফিলিস্তিনিরা রোজার প্রথম দিনের সাহরির জন্য ভোরের আগে একটি জায়গায় সমবেত হয়েছেন। রোগ–শোক এবং খাবারের অপ্রতুলতা থাকলেও তাদের রোজা নিয়ে আগ্রহ–উদ্দীপনা ও উচ্ছ্বাসের কমতি নেই। কয়েকটি আরব ও ইসলামি দেশ রমজান শুরু করেছে। অন্য কিছু দেশ এক দিন পর থেকে রোজা শুরু করবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার মানুষ বুধবার থেকে পবিত্র এই মুসলিম মাস পালন শুরু করেছেন। কিন্তু তথাকথিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর থাকলেও ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধের মধ্যে তারা খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভুগছেন।
যুদ্ধ শুরুর আগে, দুই বছরেরও বেশি সময় আগে, রমজানে অনেক পরিবারের খাবারের টেবিল ভরা থাকত। এখন তারা রোজার দিন কীভাবে কাটাবে, তা ঠিক করতে হচ্ছে ত্রাণ বিতরণের সময়সূচি দেখে। ইসরায়েল গাজায় পর্যাপ্ত ত্রাণ ও নিত্যপ্রয়োজনীয় সরবরাহ ঢুকতে দিচ্ছে না। ফলে অনেকেই স্যুপ কিচেন বা লঙ্গরখানার ওপর নির্ভর করছেন।
অক্টোবরে শুরুর দিকে কার্যকর হওয়া ইসরায়েল ও হামাসের মধ্যে ‘যুদ্ধবিরতি’ চুক্তি অনুযায়ী প্রতিদিন অন্তত ৬০০টি ত্রাণবাহী ট্রাক গাজা উপত্যকায় প্রবেশ করার কথা ছিল। কিন্তু বাস্তবে সেই সংখ্যা অনেক কম। এর পাশাপাশি ইসরায়েলের পক্ষ থেকে প্রতিদিনই লঙ্ঘনের ঘটনা ঘটছে। তথাকথিত ‘যুদ্ধবিরতি’ শুরুর পরও প্রায় প্রতিদিনই যুদ্ধবিধ্বস্ত এই ভূখণ্ডে হামলা চালানো হয়েছে। এতে ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এদিকে, দখলকৃত পূর্ব জেরুজালেমে হাজার হাজার মুসল্লি আল-আকসা মসজিদের ছাদ ঘেরা নামাজের হল ও খোলা প্রাঙ্গণ পূর্ণ করে তারাবির নামাজ আদায় করেছেন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নামাজ চলাকালে ইসরায়েলি পুলিশ মসজিদ প্রাঙ্গণের ভেতরে অবস্থান করছে এবং মুসল্লিদের ভেতর দিয়ে চলাফেরা করছে। এই নামাজ হয়েছে সেখানে বাড়তি উত্তেজনার প্রেক্ষাপটে। বিশেষ করে পুরোনো শহর ও আল-আকসা প্রাঙ্গণ ঘিরে উত্তেজনা বেড়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ধর্মীয় ব্যক্তিত্ব ও অধিকারকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার ও সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জেরুজালেম গভর্নরেটের উদ্ধৃত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত ২৫০ টির বেশি আদেশ জারি করা হয়েছে। এসব আদেশের মাধ্যমে ফিলিস্তিনিদের আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরেও অভিযান জোরদার করেছে। এর মধ্যে পূর্ব জেরুজালেমও রয়েছে। একই সময়ে ফিলিস্তিনি বেসামরিক মানুষ ও তাদের সম্পত্তির ওপর বসতি স্থাপনকারীদের হামলাও তীব্রভাবে বেড়েছে। অনেক ক্ষেত্রে ইসরায়েলি সেনাবাহিনীর প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন নিয়ে এসব বসতি স্থাপনকারী দণ্ডমুক্তির সুযোগে তাণ্ডব চালাচ্ছে।

যুক্তরাষ্ট্রে আক্রমণের কোনো পরিকল্পনাই ছিল না ইরানের। তেহরান আগে যুক্তরাষ্ট্র আক্রমণের পরিকল্পনা করেছিল—গোয়েন্দা তথ্যে এমন কোনো লক্ষণই ছিল না। মার্কিন কংগ্রেসকে এমনটিই জানিয়েছে পেন্টাগন।
৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাত্রা ও সময় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা উপসাগরীয় মিত্রদের সতর্ক করেছেন, এমন কোনো পদক্ষেপ না নিতে যা তেহরান বা তাদের মিত্র গোষ্ঠীর পাল্টা প্রতিক্রিয়া উসকে দিতে পারে এবং অঞ্চলকে আরও বড় সংঘাতে ঠেলে দিতে পারে।
২৭ মিনিট আগে
যুদ্ধকে ইরানিরা খুব একটা ভয় পায় না, যতটা পায় আত্মসমর্পণকে। এই ধারণার প্রমাণ মেলে ইতিহাসের বাঁকে বাঁকে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার কখনোই হুমকির কাছে মাথা নত করেনি। এমনকি সর্বশেষ যুদ্ধের আগেও ইরানিরা তাদের ন্যায্য অবস্থান থেকে সরে এসে যুদ্ধ ঠেকানোর চেষ্টা করেনি।
৩০ মিনিট আগে
পেনসিলভানিয়া অঙ্গরাজ্য থেকে নির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির সিনেটর ডেভ ম্যাককরমিক বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করতে পারলেও ইরানকে ‘ঠিক’ করতে পারবে না। গতকাল রোববার ট্রাম্পের দলের এই সিনেটর দেশটির সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের একটি...
১ ঘণ্টা আগে