
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত থামাতে মধ্যস্থতাকারী হিসেবে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে পাকিস্তান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা নিশ্চিত করেছে, ওয়াশিংটনের দেওয়া যুদ্ধবিরতির চূড়ান্ত শর্তাবলি ইতিমধ্যে তেহরানের কাছে হস্তান্তর করেছে ইসলামাবাদ।
আল জাজিরার সাংবাদিক ওসামা বিন জাভেদ বলেছেন, ‘পাকিস্তানের কয়েকটি আল জাজিরাকে জানিয়েছে—ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পাকিস্তানকে একটি নথি দেওয়া হয়েছিল। সেই নথিটি পাকিস্তান ইতিমধ্যে ইরানের কাছে উপস্থাপন করেছে। এখন কেবল তেহরানের পক্ষ থেকে জবাবের অপেক্ষা করা হচ্ছে।’
সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, আগামী কয়েক দিনের মধ্যে পাকিস্তান সরকারের আয়োজনে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একটি সরাসরি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এমন খবরও বিভিন্ন সূত্র থেকে পাওয়া যাচ্ছে।
এর আগে গত সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে তাঁর প্রশাসনের ‘ফলপ্রসূ আলোচনা’ হয়েছে এবং তিনি পাঁচ দিনের জন্য বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন। যদিও ইরান প্রথমে সরাসরি আলোচনার বিষয়টি অস্বীকার করেছিল, তবে পাকিস্তানের মাধ্যমে এই লিখিত নথি হস্তান্তরের খবরটি সেই আলোচনার পর্দার পেছনের তৎপরতাকে স্পষ্ট করে তুলল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সেনা মোতায়েনের আগে কংগ্রেসের অনুমোদন নেবেন কি না—এই বিষয়ে প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। এক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘এই মুহূর্তে সেটি প্রয়োজনীয় নয়।’
৩৯ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে বর্তমানে প্রায় ২ হাজার বাণিজ্যিক জাহাজ এবং ২০ হাজার নাবিক আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক নৌ সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ। তিনি এই পরিস্থিতিকে বিশ্ব নৌ চলাচল শিল্পের জন্য একটি ‘বিরাট চ্যালেঞ্জ’ হিসেবে বর্ণনা করেছেন।
১ ঘণ্টা আগে
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের প্রেক্ষাপটে লেবাননের প্রতি ফ্রান্সের ‘পূর্ণ সমর্থন’ পুনর্ব্যক্ত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং মানবিক সহায়তার প্রতিশ্রুতি দেন।
২ ঘণ্টা আগে
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-এর নতুন মহাপরিচালক (ডিরেক্টর জেনারেল) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক গুগল নির্বাহী ম্যাট ব্রিটিন। তিনি গত বছর পদত্যাগ করা টিম ড্যাভির স্থলাভিষিক্ত হচ্ছেন। ডেভির পদত্যাগের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণের বিভ্রান্তিকর সম্পাদনা নিয়ে বিতর্ক ভূমিকা..
২ ঘণ্টা আগে