কৃষিতে অসাধারণ সাফল্য অর্জন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে সৌদি আরব। আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম খামারের স্বীকৃতি পেয়েছে কৃষিতে সেচের জন্য নবায়নযোগ্য পানির ব্যবহারবিষয়ক গবেষণা ইউনিটের একটি খামার। এটি আসির অঞ্চলের ওয়াদি বিন হাশবালে অবস্থিত।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ৩২ লাখ বর্গমিটারের বিশাল এলাকাজুড়ে বিস্তৃত খামারটি দুটি ভাগে বিভক্ত। প্রতিটিতে রয়েছে ৫ লাখ লিটার ধারণক্ষমতা সমৃদ্ধ কংক্রিট ট্যাংক। টেকসই কৃষির ধারণাকে শুধু বাস্তবেই রূপ দেয়নি এই খামার, নিয়ে গেছে উৎকর্ষের শীর্ষে। খামারটির বিশাল দুই ভাগ এলাকায় সেচের জন্য আছে স্বয়ংক্রিয় ব্যবস্থা। বেশ কয়েকটি কাঠামোর সঙ্গে খামারটিতে আছে পাঁচটি শীতাতপ নিয়ন্ত্রিত গ্রিনহাউস।
রিয়াদে সৌদি রিফ প্রোগ্রামের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয়। পরিবেশ, পানি ও কৃষিবিষয়ক মন্ত্রী আব্দুর রহমান বিন আব্দুল মোহসেন আল ফাদলি এ অনুষ্ঠানে বিশ্ব রেকর্ড গড়ার সনদ গ্রহণ করেন।
খামারটিতে তৈরি করা হয়েছে সেচের জন্য শক্তিশালী ব্যবস্থা। এখানে উৎপন্ন উদ্ভিদের সেচ, নিষিক্তকরণ, রক্ষণাবেক্ষণ ও সরঞ্জামের ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞরা রয়েছেন। ফলদ উদ্ভিদের জন্য বরাদ্দ রাখা ৫০টি মাঠের দেখাশোনা করেন তাঁরা। এ ছাড়া আরও ২০টি মাঠে অন্যান্য শস্য উৎপাদন করা হয়। অদূর ভবিষ্যতে আরও ২০টি মাঠে ফলের চাষ বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।
উৎপাদিত ফসলের সেচের জন্য খামারটি নির্ভর করে ব্যবহৃত পানির ওপরই। আর এখানেই খামারটির স্থায়িত্ব। সর্বোচ্চ কৃষি মান নিশ্চিতে সম্পূর্ণ সেচ প্রক্রিয়াটি বিশেষজ্ঞদের একটি দল সতর্কতার সঙ্গে সম্পন্ন করে থাকে।
খামারটিতে বেশি পরিমাণ উৎপাদিত হয় লেবু, কমলা, ডালিম, আঙুর, ডুমুর, বাদাম ও জলপাই। কৃষিক্ষেত্রে নানা পরীক্ষামূলক কাজের জন্যও এই খামার ব্যবহৃত হয়। অগণিত বৈচিত্র্যময় কৃষি জাতের উদ্ভাবন ও স্থায়িত্বের অনন্য নিদর্শন স্থাপন করেছে এই খামার।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে