
লোহিত সাগরে আবারও একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। বিধ্বস্ত অবস্থায় দুই দিন ভেসে থাকার পর গতকাল বুধবার ডুবে গেছে জাহাজটি। এ ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছে, নিখোঁজ রয়েছে আরও অন্তত ১৫ জন। জাহাজের ছয় ক্রুকে জীবিত উদ্ধার করেছে ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনী। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
উদ্ধারকৃতদের মধ্যে ৫ জন ফিলিপাইন নাগরিক ও ১ জন ভারতীয় নাগরিক। ইউরোপীয় ইউনিয়নের অপারেশন অ্যাসপিডেসের তথ্যমতে, জাহাজটিতে মোট সদস্য ছিল ২২ জন। হুতি হামলার শিকার লাইবেরিয়ার পতাকাবাহী গ্রিস মালিকানাধীন ওই জাহাজটির নাম এটারনিটি সি।
গত সোমবার জাহাজটিতে হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হুতি বিদ্রোহীরা। মানববিহীন নৌকা আর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে।
হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছে, জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল। সেকারণেই জাহাজটিতে হামলা চালানো হয় বলে জানান তিনি। তাঁর দাবি—জাহাজের একাধিক ক্রুকে নিরাপদে সরে যেতে সহায়তা করেছে হুতিরা। এমনকি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবাও দিয়েছে তারা।
হামলার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে হুতিরা। প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, হামলার আগে জাহাজের চালক ও ক্রুদের সরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে। আর তারপরই জাহাজটিকে বিস্ফোরিত হতে দেখা যায়।
এদিকে, হুতিদের বিরুদ্ধে জীবিত বেশ কয়েকজন ক্রুকে অপহরণ করার অভিযোগ তুলেছে ইয়েমেনের মার্কিন মিশন। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে তারা।
ব্রিটিশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার গত মঙ্গলবার জানায়, হামলায় জাহাজটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রপালশন ব্যবস্থা পুরোপুরিভাবে অকার্যকর করে দিয়েছে হুতিরা।
যুক্তরাজ্যভিত্তিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানায়, ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত জাহাজটি ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত হোদেইদা বন্দর নগরীর উপকূলে ডুবে গেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে