Ajker Patrika

লেবানন সীমান্তে হামলায় কলিজা ছিন্নভিন্ন হয়ে গেছে ইসরায়েলি মন্ত্রীর ছেলের

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১০ মার্চ ২০২৬, ১১: ৫২
লেবানন সীমান্তে হামলায় কলিজা ছিন্নভিন্ন হয়ে গেছে ইসরায়েলি মন্ত্রীর ছেলের
ইসরায়েলি কট্টর ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মতরিচ। ছবি: এএফপি

লেবানন সীমান্তে এক হামলায় আট ইসরায়েলি সেনা আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে আছেন ইসরায়েলের অর্থমন্ত্রী ও কট্টর ইহুদি জাতীয়তাবাদী বা জায়নিস্ট নেতা বেজালেল স্মতরিচের ছেলেও। স্মতরিচ জানিয়েছেন, হামলায় তাঁর ছেলের লিভার বা যকৃৎ তথা কলিজা ছিন্নভিন্ন হয়ে গেছে। তবে এখনো তিনি বেঁচে আছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে স্মতরিচ জানিয়েছেন, লেবানন সীমান্তের কাছে এক হামলায় ইসরায়েলের আট সেনা আহত হয়েছেন। সেই হামলায় তাঁর ছেলের কলিজা ছিন্নভিন্ন হয়ে গেছে।

স্মতরিচ বলেন, শুক্রবার লেবানন সীমান্তে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একটি মর্টার শেল নিক্ষেপ করা হয়। তিনি লেখেন, ‘আহতদের একজন আমার প্রিয় ছেলে—বেনিয়া হেবরন।’ কট্টর ডানপন্থী এই ইসরায়েলি মন্ত্রী জানান, বিস্ফোরণের ধাতব টুকরা বা শার্পনেল তাঁর ছেলের ‘পিঠ ও পেটে ঢুকে যায়।’ পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্মতরিচ আরও বলেন, ‘ঈশ্বরের কৃপায় শার্পনেলের একটি টুকরা তার লিভার ছিঁড়ে পেটের সবচেয়ে বড় রক্তনালির দেয়ালে গিয়ে আটকে থাকে। ঈশ্বর না করুন, যদি সেটি ক্ষতিগ্রস্ত হতো, তাহলে পরিস্থিতি আরও অনেক ভয়াবহ হতে পারত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হওয়ার দাবি ইরানি গণমাধ্যমের, ‘গুজব’ বলে উড়িয়ে দিচ্ছে ইসরায়েল

জামায়াতের মঞ্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি

ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল

রাজধানীর তেজগাঁওয়ে মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪

লেবানন সীমান্তে হামলায় কলিজা ছিন্নভিন্ন হয়ে গেছে ইসরায়েলি মন্ত্রীর ছেলের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত