
ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন বা গুরুতর আহত হয়েছেন—এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ এখনো শেষ হয়নি।
এএফপি জানিয়েছে, সোমবার রাতে ইসরায়েলের ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শনকালে নেতানিয়াহু এই মন্তব্য করেন। তাঁর এই সফরের খবর প্রকাশ হওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুঞ্জন অনেকটাই স্তিমিত হয়। সফর শেষে বক্তব্য দেওয়ার একটি ছবিও তাঁর এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তীব্র হয়ে ওঠায় নেতানিয়াহুর নিরাপত্তা নিয়ে নানা জল্পনা শুরু হয়। বিশেষ করে ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা বাড়ার পর কিছু অনলাইন সূত্রে দাবি করা হয়, তিনি হামলায় নিহত বা গুরুতর আহত হয়েছেন। তবে সরকারিভাবে এমন কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।
পরিদর্শনকালে নেতানিয়াহু বলেন, ‘আমরা চাই ইরানি জনগণ স্বৈরশাসনের শিকল ভেঙে ফেলুক। শেষ পর্যন্ত এটি তাদের ওপরই নির্ভর করছে। তবে এতে কোনো সন্দেহ নেই যে আমরা তাদের বড় ধরনের আঘাত করেছি। আমাদের অভিযান এখনো শেষ হয়নি।’
ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, ‘অপারেশন রোরিং লায়ন’-এর অংশ হিসেবে স্বাস্থ্যব্যবস্থার প্রস্তুতি পর্যালোচনা করতে তিনি এই কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী হাইম কাটজ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মোশে বার সিমান তোভ যুদ্ধকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে তাঁকে বিস্তারিত অবহিত করেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে