
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের জন্য একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রীকে সভাপতি করে গতকাল সোমবার সাত সদস্যের এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়; স্বরাষ্ট্র; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ; বাণিজ্য; প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং খাদ্যমন্ত্রীকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।
কমিটিকে বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব নিরূপণ এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করতে বলা হয়েছে।
কমিটি প্রয়োজন অনুসারে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুসারে হবে। অর্থ বিভাগ কমিটি সাচিবিক সহায়তা দেবে।

এবার ঈদুল ফিতরে সংবাদপত্রে ৫ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, গণমাধ্যমে ১৯-২৩ মার্চ ঈদুল ফিতরের ছুটি পালন করা হবে।
১৯ মিনিট আগে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। এ উপলক্ষে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে মঙ্গলবার (১০ মার্চ) থেকে।
৩৮ মিনিট আগে
অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী ও তাঁর স্ত্রী মাহবুবুন্নেছার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও সহায়তা নিশ্চিত করতে নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (১০ মার্চ) থেকে রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনে এ নিয়ন্ত্রণ কক্ষ চালু হয়েছে।
১ ঘণ্টা আগে