
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কিউবার বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিকে অত্যন্ত ‘শোচনীয়’ হিসেবে বর্ণনা করলেও, দেশটির কমিউনিস্ট সরকারের পতন এখন সময়ের ব্যাপার—এমন কোনো প্রমাণ পায়নি। গত সপ্তাহে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, কারাকাসের সমর্থন হারিয়ে কিউবা এখন ‘পতনের জন্য প্রস্তুত’। তবে সিআইএর গোপন মূল্যায়ন বলছে ভিন্ন কথা।
সিআইএর বিশ্লেষণে দেখা গেছে, কিউবার অর্থনীতির মূল স্তম্ভ—কৃষি ও পর্যটন খাত এখন ধ্বংসের মুখে। এর পেছনে প্রধান কারণগুলো হলো—ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কিউবায় বর্তমানে দৈনিক গড়ে ২০ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। দ্বীপ রাষ্ট্রটির জনসংখ্যায় বড় ধরনের ধস নেমেছে। সিআইএর এক কর্মকর্তার মতে, ২০২৩ সালে কিউবার জনসংখ্যা এক কোটির বেশি থাকলেও বর্তমানে তা ৯০ লাখের নিচে নেমে এসেছে।
পাশাপাশি ৫০ বছরের কম বয়সী বিশাল এক জনগোষ্ঠী দেশ ছেড়ে পালিয়েছে। রাজনৈতিক সংস্কারের জন্য যে যুবশক্তির প্রয়োজন, তার অভাবেই সরকারবিরোধী আন্দোলন দানা বাঁধতে পারছে না।
গত রোববার এয়ারফোর্স ওয়ানে বসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘কিউবার পতন এখন সময়ের ব্যাপার। তাদের এখন কোনো আয় নেই। তারা তেলের জন্য সম্পূর্ণ ভেনেজুয়েলার ওপর নির্ভরশীল ছিল।’ তবে সিআইএর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমান পরিস্থিতি নব্বইয়ের দশকের সেই ভয়াবহ ‘স্পেশাল পিরিয়ড’-এর (সোভিয়েত পতনের পরবর্তী সময়) মতো অতটা খারাপ পর্যায়ে এখনো পৌঁছায়নি।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অধ্যাপক রিচার্ড ফেইনবার্গ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘যখন একটি জনগোষ্ঠী প্রচণ্ড ক্ষুধার্ত থাকে, তখন তাদের একমাত্র চিন্তার বিষয় হয় পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়া। রাজনীতি নিয়ে ভাবার সময় তাদের থাকে না।’
তবে তিনি সতর্ক করে বলেন, ‘মানুষ যখন একেবারেই মরিয়া হয়ে ওঠে, তখন তারা ভয় হারায় এবং রাজপথে নেমে আসে।’ তিনি আরও বলেন, ‘২০২১ সালে দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-ক্যানেলের সেই জনপ্রিয়তা নেই, যা বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর ছিল। তাই সরকার পতনের ঝুঁকি বাড়ছে।’
মাদুরোকে আটকের পর থেকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগুয়েজের ওপর চাপ সৃষ্টি করেছে যাতে ভেনেজুয়েলার সব তেল এখন থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। এর ফলে কিউবার সবচেয়ে বড় তেল শোধনাগার সিয়েনফুয়েগোস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। রাশিয়া বা মেক্সিকো কিউবাকে সাহায্য করার চেষ্টা করলেও তেলের গুণগত মানের পার্থক্যের কারণে কিউবার বিদ্যুৎকেন্দ্রগুলো তা দিয়ে চালানো কঠিন হয়ে পড়ছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৬ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে