
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন উঠল। গতকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে থেকে বন্দুকসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক দেবাঞ্জন চট্টোপাধ্যায় (৫১) পেশায় একটি বেসরকারি স্কুলের শিক্ষক। জানা গেছে, তিনি নাকি কিছু নথি জমা দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে। কিন্তু গাড়ি তল্লাশির সময় পুলিশ তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এরপরই তাঁকে আটক করে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়।
কালীঘাট এলাকা কলকাতার অন্যতম উচ্চ নিরাপত্তার অঞ্চল। সেখানে প্রতিদিন অসংখ্য নিরাপত্তাকর্মী মোতায়েন থাকে এবং সিসিটিভি নজরদারি ও রুটিন চেকিং চলে। তবু একজন সাধারণ নাগরিক কীভাবে বন্দুক নিয়ে এত দূর পর্যন্ত পৌঁছে যেতে পারলেন, সেটাই এখন মূল প্রশ্ন। এ ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তাবলয় কি যথেষ্ট আঁটসাঁট, না কোথাও এখনো থেকে গেছে ফাঁকফোকর?
তদন্তকারীরা বলছেন, বন্দুকটি বৈধ লাইসেন্সপ্রাপ্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দেবাঞ্জনের পরিবার দাবি করেছে, তাঁর কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল না। কিন্তু প্রশাসনিক মহলে এ ঘটনার প্রতিক্রিয়া গভীর। কারণ, সাম্প্রতিক বছরগুলোতে এটি প্রথম নয়, এর আগে ২০২৩ সালে এক যুবক একই এলাকায় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্রসহ ধরা পড়েছিলেন। আরও একবার এক ব্যক্তি বাড়ির পাঁচিল টপকে ঢোকার চেষ্টা করেছিলেন। প্রতিবারই নিরাপত্তা বাড়ানো হয়েছে, তবু এ ধরনের পুনরাবৃত্তি প্রশাসনের গাফিলতি নিয়েই প্রশ্ন তুলছে।
বিশেষজ্ঞদের মতে, যেকোনো ভিআইপি জোনে নিরাপত্তাবলয় শুধু প্রযুক্তিনির্ভর নয়, মানসিক প্রস্তুতিও সমান গুরুত্বপূর্ণ। যদি মাঠপর্যায়ের সতর্কতা শিথিল হয়, তাহলে কোনো আধুনিক ব্যবস্থা দিয়েও শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রায়শই ভিড়ের মধ্যে ঘোরাফেরা করেন, হঠাৎ জনগণের সঙ্গে কথা বলেন—এই মানবিক দিক তাঁর জনপ্রিয়তা বাড়ালেও নিরাপত্তার দিক থেকে তা অনেক সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, পুলিশের একাংশ এ ঘটনার পর অভ্যন্তরীণ পুনর্মূল্যায়নের প্রস্তাব দিয়েছে। নিরাপত্তা রুটিনে আরও স্তর যুক্ত করা হতে পারে। এখন প্রশ্ন, নাগরিক স্বাধীনতা ও নিরাপত্তার ভারসাম্য কীভাবে বজায় থাকবে। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এমন ঘটনার পর সাধারণ মানুষও প্রশ্ন তুলছেন—যদি রাজ্যের প্রথম নাগরিকই নিরাপদ না থাকেন, তবে সাধারণ নাগরিক কতটা নিরাপদ?

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে