দিল্লির বেশ কয়েকটি এলাকায় আজ শুক্রবার সকালে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস তাদের সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে, রাজধানী শহরে সারা দিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আজ ভোর ৪টা ৫০ মিনিটে অরেঞ্জ অ্যালার্ট জারি করে জানানো হয়েছিল, দিল্লির বেশ কিছু এলাকায় মাঝারি বজ্রঝড়সহ হঠাৎ ভারী বৃষ্টি হতে পারে।
এলাকাগুলোর মধ্যে রয়েছে নারেলা, বাওয়ানা, আলিপুর, বুরারি, কাঞ্জাওয়ালা, রোহিনি, বাদলি, মডেল টাউন, আজাদপুর, প্রীতমপুরা, মুন্ডকা, পশ্চিম বিহার, পাঞ্জাবি বাগ, রাজৌরি গার্ডেন, জাফরপুর, নাজাফগড় ও দ্বারকা। এসব এলাকায় বজ্রপাত ও তীব্র বাতাসের সঙ্গে অল্প সময়ের জন্য প্রবল বৃষ্টি হতে পারে। এর ফলে দিল্লি ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা কমে আসবে।
এদিকে কাশ্মীর উপত্যকার বিখ্যাত স্কি-রিসোর্ট গুলমার্গসহ আরও কিছু এলাকায় আজ নতুন করে ভারী তুষারপাত হয়েছে। এর পাশাপাশি শ্রীনগর ও অন্যান্য সমতল এলাকার ওপর দিয়ে বয়ে গেছে তীব্র ঝোড়ো হাওয়া।
কর্তৃপক্ষ জানিয়েছে, একটি শক্তিশালী পশ্চিমা লঘুচাপের প্রভাবে গতকাল গভীর রাত থেকে উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার গুলমার্গে তুষারপাত শুরু হয়।
টানা তুষারপাতের কারণে বিমান চলাচল স্বাভাবিক হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে শ্রীনগর বিমানবন্দর। তুষারপাতের ফলে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। শ্রীনগর-জম্মু প্রধান মহাসড়কটি বন্ধ হয়ে গেছে।
হিমাচল প্রদেশের মানালিতেও নতুন করে তুষারপাত হয়েছে; যা পুরো পাহাড়ি শহরকে সাদা চাদরে ঢেকে দিয়েছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে