
চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতের ওডিশায় এক কিশোরীকে পাচার করা হয়েছিল। পরে তাকে স্থানীয় একটি ম্যাসাজ পারলারে কাজ করতে বাধ্য করা হয়। মাসের পর মাস বিনা বেতনে কাজ করার পর ওই কিশোরী পালিয়ে ওডিশার কটকের মধুপাটনার লিংক রোড এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। সেখান থেকে তাকে উদ্ধার করে মধুপাটনা থানার পুলিশ।
ওডিশার সম্প্রচারমাধ্যম ওডিশা টিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত ১০ নভেম্বর তাকে উদ্ধার করে মধুপাটনা পুলিশ। কিশোরীটিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মধুপাটনা পুলিশ তার বাংলাদেশি নাগরিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ওই কিশোরীর কাছে কোনো নথিপত্র পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যমে এ ঘটনা প্রকাশিত হওয়ার পর রাজ্যে মানব পাচার নিয়ে উদ্বেগ বেড়েছে। কিশোরীর অভিযোগ, ফেসবুকে পরিচিত এক ব্যক্তি তাকে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসে। তার বক্তব্য অনুসারে, প্রথমে তাকে কলকাতায় নেওয়া হয়। সেখান থেকে ওডিশার রাজধানী ভুবনেশ্বর হয়ে কটকে আনা হয় এবং তাকে একটি ম্যাসাজ পারলারে বিনা পারিশ্রমিকে কাজ করতে বাধ্য করা হয়।
মধুপাটনা পুলিশ তাকে কটকের লিংক রোড এলাকায় একা পায় এবং স্থানীয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (সিডব্লিউসি) তত্ত্বাবধানে রাখে। এ ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে তদন্ত চলছে। কিশোরীটির কাছে কোনো পরিচয়পত্র না থাকায় তার জাতীয়তা নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযোগের সত্যতা যাচাই করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান প্রমোদ আচার্য বলেন, ‘মধুপাটনা পুলিশ ১০ নভেম্বর মেয়েটিকে উদ্ধার করে আমাদের কাছে আনে। আমরা জানতে পারি, সে একজন বাংলাদেশি। তবে তার কাছে কোনো পরিচয়পত্র বা ভ্রমণসংক্রান্ত নথি নেই।’
প্রমোদ আচার্য আরও বলেন, ‘গত আগস্ট-সেপ্টেম্বর মাসে তার পরিবারের আর্থিক প্রয়োজনের কারণে তাকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ঢাকা থেকে কলকাতায় আনা হয়। এরপর ভুবনেশ্বর এবং পরে কটকে নিয়ে গিয়ে তাকে অবৈধভাবে ম্যাসাজ পারলারে কাজ করতে বাধ্য করা হয়। তদন্ত চলছে, আমরা চেষ্টা করছি তাকে তার দেশে ফিরিয়ে দেওয়ার। এ বিষয়ে আমরা ডিসিপির সঙ্গে যোগাযোগ করেছি।’

যুক্তরাষ্ট্রে আক্রমণের কোনো পরিকল্পনাই ছিল না ইরানের। তেহরান আগে যুক্তরাষ্ট্র আক্রমণের পরিকল্পনা করেছিল—গোয়েন্দা তথ্যে এমন কোনো লক্ষণই ছিল না। মার্কিন কংগ্রেসকে এমনটিই জানিয়েছে পেন্টাগন।
৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাত্রা ও সময় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা উপসাগরীয় মিত্রদের সতর্ক করেছেন, এমন কোনো পদক্ষেপ না নিতে যা তেহরান বা তাদের মিত্র গোষ্ঠীর পাল্টা প্রতিক্রিয়া উসকে দিতে পারে এবং অঞ্চলকে আরও বড় সংঘাতে ঠেলে দিতে পারে।
২৯ মিনিট আগে
যুদ্ধকে ইরানিরা খুব একটা ভয় পায় না, যতটা পায় আত্মসমর্পণকে। এই ধারণার প্রমাণ মেলে ইতিহাসের বাঁকে বাঁকে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার কখনোই হুমকির কাছে মাথা নত করেনি। এমনকি সর্বশেষ যুদ্ধের আগেও ইরানিরা তাদের ন্যায্য অবস্থান থেকে সরে এসে যুদ্ধ ঠেকানোর চেষ্টা করেনি।
৩২ মিনিট আগে
পেনসিলভানিয়া অঙ্গরাজ্য থেকে নির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির সিনেটর ডেভ ম্যাককরমিক বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করতে পারলেও ইরানকে ‘ঠিক’ করতে পারবে না। গতকাল রোববার ট্রাম্পের দলের এই সিনেটর দেশটির সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের একটি...
১ ঘণ্টা আগে