টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আজ রোববার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনিসহ প্রায় ৩০ জন মন্ত্রী শপথ নেবেন। তার আগে আসুন, ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বেতন এবং কী কী সুবিধা তাঁরা পান তা দেখে নেওয়া যাক।
প্রেসিডেন্ট
তিনটি সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে ২০১৮ সালে ভারতের প্রেসিডেন্টের মাসিক বেতন দেড় লাখ রুপি থেকে বাড়িয়ে পাঁচ লাখ রুপিতে উন্নীত করা হয়।
ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি তাঁর বাজেট বক্তৃতায় এই বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ভারতীয় প্রেসিডেন্টের সম্মানী সর্বশেষ সংশোধিত হয়েছিল ২০০৬ সালের জানুয়ারিতে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, যেসব সুবিধা প্রেসিডেন্ট পেয়ে থাকেন সেগুলো হলো—
- বিমান, রেল বা স্টিমারের মাধ্যমে দেশের যেকোনো জায়গায় বিনা মূল্যে ভ্রমণ করতে পারবেন প্রেসিডেন্ট। তিনি একজন ব্যক্তিকে সঙ্গে রাখতে পারেন, যার খরচও রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে।
- সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসাসেবা পাবেন প্রেসিডেন্ট।
- আসবাব সজ্জিত বিনা ভাড়ার বাসা, দুটি বিনা মূল্যের টেলিফোন সংযোগ (একটি ইন্টারনেট সংযোগের জন্য), একটি মোবাইল ফোন, পাঁচজন ব্যক্তিগত কর্মীসহ বাড়ির রক্ষণাবেক্ষণও রাষ্ট্রীয় খরচে করা হবে।
- দায়িত্বরত অবস্থায় প্রেসিডেন্ট মৃত্যুবরণ করলে তাঁর স্বামী বা স্ত্রীকে অবসরপ্রাপ্ত প্রেসিডেন্ট যে পেনশন পেতেন, তার ৫০ শতাংশ হারে বাকি জীবনের জন্য পারিবারিক পেনশন প্রদান করা হবে।
- প্রেসিডেন্টের স্বামী বা স্ত্রীও বিনা মূল্যে চিকিৎসাসেবা পাবেন।
প্রধানমন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী প্রতি মাসে বেতন বাবদ ১ লাখ ৬৬ হাজার রুপি পান। আরও যেসব সুবিধা পেয়ে থাকেন ভারতের প্রধানমন্ত্রী সেসব হলো—
- প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য নিয়োজিত থাকে একটি স্পেশাল প্রটেকশন গ্রুপ (এসপিজি) বা বিশেষ নিরাপত্তা বাহিনী।
লোকসভা নির্বাচন সম্পর্কিত খবর পেতে এখানে ক্লিক করুন
- প্রধানমন্ত্রীর সরকারি সফরের জন্য রয়েছে বিশেষ বিমান ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’।
- প্রধানমন্ত্রীর জন্য রয়েছে সরকারি বাসভবন ৭, রেসকোর্স রোড।
আরও খবর পড়ুন:

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তিচুক্তিটি গতকাল রোববার ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৫ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগে