
চাকরির প্রলোভন দেখিয়ে ২২ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে। ভারতের ওডিশার ময়ূরভঞ্জ জেলায় এ ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় ওই তরুণীকে চাকরি দেওয়ার কথা বলে তাঁর দুই পরিচিত যুবক বাংরিপোশি এলাকা থেকে গাড়িতে তুলে নেন। পরে উদালা থানার এক এলাকায় গেলে সেখানে ওই তরুণীর অপরিচিত আরও তিন যুবক গাড়িতে ওঠেন। অজ্ঞাতনামা স্থানে নিয়ে ধর্ষণের পর ওই নারীকে সড়কে ফেলে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তিরা।
এ ঘটনায় একাধিক মামলা হয়েছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
ওডিশায় এর আগেও একাধিকবার ধর্ষণ, নারী নির্যাতন ও মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ১১ আগস্ট বালেশ্বরের এক ১৩ বছরের কিশোরী আগুন দিয়ে নিজেকে পুড়িয়ে আত্মহত্যা করে। এর আগে গত জুলাই মাসে ফকির মোহন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী প্রিন্সিপালের ঘরের সামনে আগুন জ্বেলে আত্মহত্যা করেন। কলেজের হেড অব ডিপার্টমেন্টের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন বলে দাবি করেন ওই ছাত্রী।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৩২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে