রাজনীতিবিদ, শিল্পপতি, বিচারপতি, তদন্তকারী সংস্থার প্রধান, সাংবাদিক থেকে শুরু করে ভারতের ৩০০ টেলিফোন নম্বরে পেগাসাস সফটওয়্যার দিয়ে আড়ি পাতার মামলা নাটকীয় মোড় নিয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালত জানিয়েছে, আড়ি পাতার অভিযোগ খতিয়ে দেখতে তারাই বিশেষজ্ঞদের নিয়ে তদন্তকারী দল গঠন করবে। ফলে পেগাসাস কাণ্ডে বেশ বেকায়দাতেই পড়েছে ভারত সরকার।
দেশটির প্রধান বিচারপতি এনভি রামানা জানান, সুপ্রিম কোর্টই পেগাসাস তদন্তে কমিটি গড়ে দেবে। আগামী সপ্তাহেই তাঁরা তদন্তকারীদের নাম ঘোষণা করে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেবেন। এর আগে ভারতের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পেগাসাস দিয়ে আড়ি পাতার সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়টি তুলে ধরার চেষ্টা হয়। কিন্তু সুপ্রিম কোর্ট বিষয়টিকে গুরুত্ব দেননি।
সুপ্রিম কোর্ট আগেই ভারতের কেন্দ্রীয় সরকারকে হলফনামা দিয়ে জানতে চেয়েছিল, নিয়ম মেনে আদালতের অনুমতি নিয়ে ফোনে আড়ি পাতা হয়েছিল কি-না। কিন্তু সরকার পক্ষের বক্তব্যে সন্তুষ্ট না হয়ে সর্বোচ্চ আদালত তদন্ত কমিটি গঠন করছেন।
এদিকে আজ শুক্রবার কোয়াড বৈঠকে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া আগামীকাল জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। মোদির তিন দিনের এই যুক্তরাষ্ট্র সফরে আফগানিস্তানে তালেবানের উত্থান এবং আন্তসীমান্ত সন্ত্রাস দমনের মতো বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে জানিয়েছে দিল্লি।
মোদির সফরের আগেই সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, আফগানিস্তানের মাটিতে কিছুতেই জঙ্গিবাদী কার্যকলাপ চলতে দেওয়ার বিষয়টি মেনে নেওয়া উচিত নয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে