
ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের উত্তরাখন্ড রাজ্যে আকস্মিক বন্যায় একটি গ্রাম কর্দমাক্ত পানিতে ডুবে গেছে। এতে এখন পর্যন্ত অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং ১০০ জনের বেশি নিখোঁজ রয়েছে। এই ভয়াবহ বন্যার সম্ভাব্য কারণ হিসেবে ‘ক্লাউডবার্স্ট’ বা মেঘ বিস্ফোরণ থেকে সৃষ্ট বৃষ্টিকে দায়ী করা হচ্ছে।
উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, একটি ক্লাউডবার্স্টের ফলে প্রবল বৃষ্টি ও ধ্বংসাবশেষের স্রোতে ধারালি গ্রামে এই বিপর্যয় ঘটেছে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে ২১০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ক্লাউডবার্স্ট বা মেঘ বিস্ফোরণ কী
ভারতীয় আবহাওয়াবিদদের মতে, ক্লাউডবার্স্ট হলো ৩০ বর্গকিলোমিটার বা তার কম একটি এলাকায় প্রতি ঘণ্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত। এই ঘটনা ঘটার পেছনে একটি জটিল প্রক্রিয়া রয়েছে।
মেলবোর্ন ইউনিভার্সিটির আবহাওয়াবিদ রুচিত কুলকার্নি জানান, এটি সাধারণত বর্ষার সময় পাহাড়ি অঞ্চলে ঘটে থাকে। হিমালয়ের পাদদেশে আরব সাগর থেকে আসা আর্দ্র বাতাস পাহাড়ের কারণে ওপরে উঠে যায়, যা ‘অরোগ্রাফিক লিফট’ নামে পরিচিত। এর ফলে বিশাল কিউমুলোনিম্বাস মেঘ (উলম্ব মেঘ) তৈরি হয়, যা বড় আকারের বৃষ্টির ফোঁটা ধারণ করতে পারে।
প্রসঙ্গত, অরোগ্রাফিক লিফট হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে আর্দ্র বাতাস পাহাড় বা পর্বত শ্রেণির কারণে ওপরে উঠতে বাধ্য হয়। এই ওপরে ওঠা আর্দ্র বাতাস একসময় ঠান্ডা হয়ে কিউমুলোনিম্বাস বা উলম্ব মেঘ সৃষ্টি করে। এই কিউমুলোনিম্বাস বা উলম্ব মেঘের একেকটির আয়তন ১৩ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ রকম একাধিক উলম্ব মেঘ ভূপৃষ্ঠে থাকা মাত্রাতিরিক্ত জলীয় বাষ্পের সংস্পর্শে এসে একটা সময় আর মেঘ হিসেবে আকাশে থাকতে পারে না। তখন ভূমির দিকে সমান্তরালভাবে নেমে আসে এবং প্রবল বৃষ্টিপাত ঘটায়।
কুলকার্নি বলেন, আর্দ্র বাতাস ওপরে উঠতে থাকে এবং মেঘ বড় হতে থাকে। কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সুযোগ না থাকায় মেঘ এত ভারী হয়ে যায় যে একপর্যায়ে তা ফেটে যায়। এটিই ক্লাউডবার্স্ট বা মেঘ বিস্ফোরণ।
এর আগে ২০১৩ সালের জুন মাসে উত্তরাখন্ডের কেদারনাথে ক্লাউডবার্স্টের ফলে সৃষ্ট এক ভয়াবহ বন্যা হয়েছিল। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ওই বন্যায় ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
কেদারনাথের বন্যা নিয়ে একটি গবেষণায় দেখা যায়, মোট বৃষ্টিপাতের অর্ধেকেরও বেশি বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস ও অ্যারোসল কণার বাড়ার কারণে হয়েছিল। গবেষণায় আরও দেখা গেছে, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক তাপমাত্রা বাড়ার কারণেও ভারতে এমন বৃষ্টিপাতের ঘটনা বেড়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত শনিবার ইরানে যৌথভাবে আক্রমণ চালায়। সেই আক্রমণে ইরানে একটি বালিকা বিদ্যালয়ে অন্তত দেড় শতাধিক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়া, বিনা উসকানিতে ইরানে আক্রমণ চালানো হয়েছে।
২ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ তৃতীয় দিনে প্রবেশ করেছে। সব পক্ষই বড় আকারের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করেছে। ইরানে বিপুল প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। তবে গতকাল রোববার প্রথমবারের মতো ইসরায়েলে কমপক্ষে ৯ জন বেসামরিক ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রে অন্তত ৩ জন সেনা নিহতের খবর এসেছে।
৬ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম....
১৬ মিনিট আগে
১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
৪৩ মিনিট আগে