
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।

বরগুনার বামনা উপজেলায় কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে রাতের আঁধারে ফটকে শিকল বেঁধে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা ‘সর্বাত্মক শাটডাউন’ লেখা একটি কাগজও তাতে লাগিয়ে রাখে। তবে পুলিশ বলছে, এই তালাবদ্ধ করার ঘটনা ওই প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ কোন্দলেও হতে পারে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউন বা সরকারি অচলাবস্থা অবসানে অবশেষে মার্কিন পার্লামেন্টে বিল পাস হয়েছে। উচ্চকক্ষ সিনেটের পর এবার সরকারি ব্যয় অনুমোদন করে একটি অস্থায়ী সমাধান এনেছেন নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের আইনপ্রণেতারা।

রিপাবলিকানরা বর্তমানে ২১৯-২১৩ আসনে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। তবে বিলটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন থাকায় ডেমোক্র্যাটদের বিরোধিতা সত্ত্বেও তাঁর দল একত্র থাকবে বলে আশা করা হচ্ছে।