
ভারতের দার্জিলিংয়ে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ১৭ জনের মৃত্যু হয়েছে। প্রধান সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়ে হিমালয়ের রাজ্য সিকিম যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ অবস্থায় দার্জিলিংয়ের গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ), টাইগার হিল, রক গার্ডেনসহ সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত রাতে ভারী বৃষ্টিতে দার্জিলিংয়ের মিরিক ও সুখিয়া পোখরি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। এ ছাড়া দার্জিলিংয়ে যাতায়াতের প্রধান সড়কে ধস নামায় কালিম্পং ও সিকিমের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
ভারী বৃষ্টিতে মিরিক ও দুধিয়ায় লোহার সেতু ভেঙে শিলিগুড়ি থেকে মিরিকের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে তিস্তা নদীর পানি বেড়ে তিস্তা বাজারে সড়ক তলিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা প্রদীপ লামাহি বলেন, ‘রাতেই আমাদের এলাকায় এমন প্রবল বৃষ্টি হলো, আগে কখনো এমন ভাঙন দেখিনি। আমরা আতঙ্কিত।’
হিমাদ্রি রায় নামে আরেক বাসিন্দা বলেন, ‘পানি আর ধসে আমাদের গ্রাম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এ ছাড়া রোহিণী রোডের একাংশ ধসে নদীতে পড়ে যাওয়ায় দুর্গাপূজার ছুটিতে ওই এলাকায় ভ্রমণরত পর্যটকেরা আটকা পড়েছেন। আটকে পড়া পর্যটকদের জন্য স্থানীয় পুলিশ একটি হটলাইন (৯১৪৭৮৮৯০০৭৮) চালু করেছে।
এলাকাগুলোতে পুলিশ ও প্রশাসন এবং উদ্ধারকারী দল উদ্ধারকাজ শুরু করেছে। জেলা স্বাস্থ্য দপ্তর ও হাসপাতালেও জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।
মিরিকের অতিরিক্ত পুলিশ সুপার কার্শিয়াং জানান, মিরিকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে কাজ চলছে, তবে আবহাওয়ার কারণে তা কঠিন হচ্ছে।
দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এক্সে দেওয়া এক পোস্টে জানান, প্রবল বর্ষণে প্রাণহানি, সম্পদের ক্ষয়ক্ষতি এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে। তিনি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।
প্রবল বৃষ্টিপাতে উত্তরবঙ্গের আরও কিছু অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আবহাওয়া দপ্তর আরও বৃষ্টির সতর্কতা জারি করেছে।

বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে