
প্রায় ১৩ ঘণ্টার ব্যবধানে দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিমে।

ভারতের দার্জিলিংয়ে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ১৭ জনের মৃত্যু হয়েছে। প্রধান সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়ে হিমালয়ের রাজ্য সিকিম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ অবস্থায় দার্জিলিং গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) টাইগার হিল ও রক গার্ডেনসহ সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি রাজ্যে ব্যাপক বন্যা ও ভূমিধসের কারণে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ তিন দিনে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারত সরকার। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভারতের সিকিম রাজ্যে তিস্তা নদীর ওপর নির্মিত জলবিদ্যুৎ কেন্দ্রের একটি অংশ পাহাড়ধসের কারণে গুঁড়িয়ে গেছে। আজ মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। কেবল তাই নয়, এর ফলে সংশ্লিষ্ট বিদ্যুৎকেন্দ্রটির অন্যান্য স্টেশনগুলোও ঝুঁকির মুখে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে