চাকরির প্রথম পোস্টিংয়েই ঘুষ গ্রহণ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন ঝাড়খন্ডের এক কর্মকর্তা। তাঁর নাম মিতালি শর্মা। দেশটির দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা ৭ জুলাই তাঁকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মিতালি শর্মা ঝাড়খন্ডের সমবায় বিভাগের কর্মকর্তা। ৮ মাস আগেই তিনি কোদার্মায় সহকারী রেজিস্ট্রার হিসেবে যোগ দেন। ৭ জুলাই হাজারি দুর্নীতি দমন ব্যুরো তাঁকে স্থানীয় একটি সংস্থার কাছ থেকে ঘুষ গ্রহণকালে আটক করে।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মিতালি শর্মা মোট ২০ হাজার রুপি ঘুষ দাবি করেছিলেন। ঘটনার দিন তিনি ২০ হাজার রুপি প্রথম কিস্তি হিসেবে ১০ হাজার টাকা গ্রহণ করছিলেন। তিনি যে সংস্থাটির কাছ থেকে ঘুষ গ্রহণ করেছিলেন তার নাম ভূঞাপুর সহযোগ সমিতি। দুর্নীতি দমন ব্যুরোর আকস্মিক অভিযানে মিতালি শর্মা ধরা পড়েন।
ঘটনার পর ভূঞাপুর সহযোগ সমিতির কর্মকর্তা রামেশ্বর প্রসাদ যাদব দুর্নীতি দমন ব্যুরোর পরিচালকের সঙ্গে মিলে মামলা দায়ের করেছেন। দুর্নীতি দমন ব্যুরো বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে মিতালি শর্মার ঘুষ গ্রহণের বিষয়টির ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে নেটিজেনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা মিতালিকে তাঁদের হেফাজতে নিয়ে যান।
গ্রেপ্তারের বিষয়ে দুর্নীতি দমন ব্যুরোর এক কর্মকর্তা বলেছেন, মিতালি শর্মা চাকরিতে যোগদানের পর স্থানীয় বেসরকারি একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান। ওই সময় তিনি প্রতিষ্ঠানটিতে কিছু অসংগতি দেখতে পান। পরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার পরিবর্তে কর্তৃপক্ষের কাছ থেকে ২০ হাজার রুপি ঘুষ দাবি করেন। পরে এই ঘটনার তদন্তে নামে দুর্নীতি দমন ব্যুরো। তদন্তে মিতালি শর্মার বিরুদ্ধে ২০ হাজার রুপি ঘুষ দাবির অভিযোগের সত্যতা মেলে।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে