
দিল্লির রোহিনির প্রশান্ত বিহার এলাকায় আজ বৃহস্পতিবার সকালে একটি সিনেপ্লেক্সের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই এলাকায় এক মাস আগেও এমন একটি বিস্ফোরণের ঘটনা ঘটে, যা জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া থেকে এসব তথ্য জানা গেছে।
দিল্লি পুলিশের জনসংযোগ কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ কমিশনার সঞ্জয় কুমার ত্যাগী জানিয়েছেন, বিস্ফোরণে একজন সামান্য আহত হয়েছেন। আহত ব্যক্তিকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। একটি বিশেষ সেল ও ফরেনসিক টিমসহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো সন্দেহভাজন কাউকে শনাক্ত করা যায়নি।
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে বিস্ফোরণের বিষয়ে একটি ফোন কল পায়। এরপর দ্রুত ফায়ার সার্ভিসের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকাটি ঘিরে রাখা হয়।
তদন্তের জন্য বিশেষ সেল, ক্রাইম ব্রাঞ্চ এবং বম্ব নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি সুরক্ষিত করেছে। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন এবং বিস্ফোরণের কারণ নির্ণয়ের চেষ্টা করছেন বলে জানিয়েছেন সঞ্জয় কুমার ত্যাগী।
এর আগে গত অক্টোবর মাসে একই এলাকায় সিআরপিএফ স্কুলের কাছে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে স্কুলের একটি দেওয়াল ক্ষতিগ্রস্ত হয় এবং শহরজুড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। তবে, ওই ঘটনাতেও কেউ হতাহত হননি।
প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছিল, একটি পরিত্যক্ত বোমার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। তবে পরবর্তী তদন্তে জানা যায়, একজন ব্যক্তি তার কুকুর নিয়ে হাঁটার সময় সিগারেটের টুকরো ফেলে যাওয়ার কারণে শিল্প বর্জ্যের সঙ্গে প্রতিক্রিয়ায় এই বিস্ফোরণ ঘটেছিল।
অক্টোবরে ঘটে যাওয়া ঘটনার পর, জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ), জাতীয় নিরাপত্তা গার্ড (এনএসজি), সিআরপিএফ, এবং দিল্লি পুলিশের টিম ঘটনাস্থলে তদন্ত চালায় এবং ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেন।
সর্বশেষ, আজকের বিস্ফোরণটি নিয়ে তদন্ত চলছে। পাশাপাশি ওই এলাকায় অতিরিক্ত সতর্কতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে