যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বাহিনী ইরানের নৌবাহিনীর অন্তত ৯টি জাহাজ ধ্বংস ও ডুবিয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের তুলনামূলকভাবে বড় ও গুরুত্বপূর্ণ কয়েকটি নৌযান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এবং সাগরে ডুবিয়ে দিয়েছে। তিনি আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীর সদরদপ্তরও অনেকাংশে ধ্বংস করে দিয়েছে।
ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন ইরানের নৌবহরের বাকি অংশের দিকেও নজর দিয়েছে। খুব শিগগিরই তারা সমুদ্রের তলদেশে ভাসবে।’
ব্যঙ্গাত্মক ভঙ্গিতে পোস্টের শেষে ট্রাম্প লেখেন, ‘এ ছাড়া তাদের নৌবাহিনী খুব ভালোই করছে!’
রোববার (১ মার্চ) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ট্রাম্পের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বতন্ত্রভাবে এসব তথ্য যাচাই করাও সম্ভব হয়নি। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক পাল্টাপাল্টি অবস্থান জোরদার হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এমন মন্তব্য আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ইরান দীর্ঘদিন ধরেই উপসাগরীয় অঞ্চলে তাদের নৌ-সামর্থ্যকে কৌশলগত শক্তি হিসেবে ব্যবহার করে আসছে। অপরদিকে, যুক্তরাষ্ট্রও ওই অঞ্চলে শক্তিশালী নৌ উপস্থিতি বজায় রেখেছে।
ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট যে, যুক্তরাষ্ট্র ইরানের নৌ সক্ষমতাকে লক্ষ্য করে সামরিক পদক্ষেপ অব্যাহত রাখার ইঙ্গিত দিচ্ছে। তবে বাস্তবে কতগুলো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংস হয়েছে, সেই বিষয়ে নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। শনিবার এক বিবৃতিতে দলটি এই হামলাকে ‘যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পরিচালিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে স্পষ্ট ভাষায় এর বিরোধিতা করেছে।
৩ ঘণ্টা আগে
গত রাতে মার্কিন বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ২ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা নিয়ে ইরানের সুরক্ষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। আমেরিকার সংকল্প নিয়ে কোনো জাতিরই সন্দেহ করা উচিত নয়।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্স ভিডিওটির অবস্থান গাল্লেহ দার বলে নিশ্চিত করেছে। ভিডিওতে দেখা যাওয়া গোলচত্বর, সড়কের নকশা, ভবন, বৈদ্যুতিক খুঁটি এবং গাছপালার অবস্থান স্যাটেলাইট ও ফাইল ছবির সঙ্গে মিলিয়ে এই সত্যতা যাচাই করা হয়েছে
৫ ঘণ্টা আগে