সাইক্লিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার রোহান ডেনিস। একই ইভেন্টে অলিম্পিকে অংশ নিয়েছেন তাঁর স্ত্রী মেলিসা হসকিন্সও। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে সাইকেল চালাতে গিয়েই গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গত শনিবার রাতে মারা গেছেন ৩২ বছর বয়সী মেলিসা।
অভিযোগ উঠেছে, গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে মেলিসার মৃত্যুর ঘটনায় যোগসূত্র রয়েছে ৩৩ বছর বয়সী বিশ্ব চ্যাম্পিয়ন ডেনিসের। স্ত্রীকে হত্যার অভিযোগে তাঁকে গ্রেপ্তারও করে অস্ট্রেলিয়ার পুলিশ। যদিও আগামী মার্চে অ্যাডিলেডের ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেওয়ার শর্তে পরে তাঁকে জামিন দেওয়া হয়।
অস্ট্রেলিয়ান গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ডেনিসের বিরুদ্ধে বিপজ্জনক গাড়ি চালনা, জীবন বিপন্ন করা এবং যথাযথ প্রক্রিয়া ছাড়া গাড়ি চালানোর কারণে মৃত্যু ঘটানোর অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার রাত ৮টার দিকে অ্যাডিলেড শহরতলির মেডিন্ডি এলাকায় এক নারীকে গাড়ি ধাক্কা মারার খবর পাওয়া যায়। ঘটনার পর প্রাথমিকভাবে স্থানীয় দুই কিশোর তাঁকে বাঁচানোর চেষ্টা করেছিল। পরে গুরুতর আঘাতপ্রাপ্ত ওই নারীকে মেলিসা হিসাবে চিহ্নিত করা হয় এবং রয়্যাল অ্যাডিলেড হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল পরিদর্শন করে গোয়েন্দারা কিছু আলামত সংগ্রহ করেছেন।
মেলিসা ২০১২ এবং ২০১৬ সালের অলিম্পিকে অস্ট্রেলিয়ার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০১৭ সালে অবসর নিলেও তিনি অস্ট্রেলিয়ান সাইক্লিং দল ‘গ্রিনএজ’-এর সঙ্গে বেশ কয়েক বছর ধরে রোড সাইক্লিংয়ে প্রতিযোগিতা করছিলেন।
অন্যদিকে মেলিসাকে হত্যায় অভিযুক্ত ডেনিস রোড টাইম ট্রায়ালে দুটি বিশ্ব শিরোপা জিতেছিলেন। পাশাপাশি লন্ডন অলিম্পিকে রৌপ্য এবং টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন। ২০১৮ সালে মেলিসাকে বিয়ে করে ইউরোপ থেকে অ্যাডিলেডে স্থানান্তরিত হন তিনি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তিনি অবসরের ঘোষণা দেন।
প্রতিবেশীরা জানিয়েছেন, মাত্র এক সপ্তাহ আগেই তাঁদের এলাকার একটি বাড়িতে এসেছিলেন অলিম্পিয়ান দম্পতি। দুটি সন্তানও আছে তাঁদের। ঘটনার ৬ দিন আগেই একটি ক্রিসমাস ট্রি-র সামনে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে রোহান লিখেছিলেন, ‘আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই।’

বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে