
আফগানিস্তানে কঠোর পোশাকবিধি ও ধর্মীয় মূল্যবোধ ভঙ্গের অভিযোগে ব্রিটিশ জনপ্রিয় ক্রাইম ড্রামা ‘পিকি ব্লাইন্ডার্স’-এর চরিত্রের মতো পোশাক পরার কারণে চার যুবককে গ্রেপ্তার করেছে তালেবান। ওই যুবকেরা হেরাত প্রদেশের জেবরাইল টাউনশিপে নিজেদের ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রকাশ করছিলেন এবং এগুলো দ্রুত ভাইরাল হচ্ছিল।
ভিডিওতে দেখা যায়—চার যুবক স্যুট, ওয়েস্টকোট, ওভারকোট, ফ্ল্যাট ক্যাপ পরে শহরে ঘুরছেন। তাঁরা সিগার সদৃশ সিগারেটও হাতে রেখেছিলেন। এই পোশাক ও আচরণকে ‘বিদেশি সংস্কৃতি প্রচার’ এবং ‘ইসলামিক মূল্যবোধের পরিপন্থী’ বলে অভিযুক্ত করেছে তালেবান। পরে ওই যুবকদের গ্রেপ্তার করে একটি সংশোধন কেন্দ্রে পাঠানো হয়।
এই বিষয়ে তালেবানের নৈতিকতা ও শালীনতা রক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ খাইবার বলেছেন, ‘আমরা মুসলমান এবং আফগান; আমাদের নিজস্ব ধর্ম, সংস্কৃতি ও মূল্যবোধ আছে। বিদেশি সংস্কৃতি ও নষ্টাচার থেকে দেশকে রক্ষা করতে আমরা বড় ত্যাগ স্বীকার করেছি এবং আবারও করব।’
তালেবান দাবি করেছে, সংশ্লিষ্ট চারজনকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে এবং তাঁরা ‘অনুশোচনা’ প্রকাশ করেছেন। তবে ক্ষমা আদায়ের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
বুধবার (১০ ডিসেম্বর) যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, এই ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দা অব্যাহত আছে। চার বছর ক্ষমতায় থাকলেও এখনো কোনো রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।
২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকে তালেবান সরকার আফগান পুরুষদের দাড়ি রাখা এবং ঐতিহ্যবাহী কাবুলি পোশাক ও পাগড়ি বা টুপি পরাকে বাধ্যতামূলক করেছে। আর পাশ্চাত্য পোশাক, বিনোদন, সংগীত, টেলিভিশন ও নারীশিক্ষাকে নিষিদ্ধ করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম....
৩ মিনিট আগে
১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
৩১ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে