
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।
খামেনি হত্যাকে ‘সরাসরি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণার শামিল বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজশকিন। এ ছাড়া দেশটির অন্যতম বন্ধুরাষ্ট্র রাশিয়া খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে নিন্দা জানিয়েছে চীন। বে-আইনিভাবে আগ্রাসন চালিয়ে খামেনিকে হত্যার তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া।
খামেনির নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইরাকি নেতারা। তাঁদের মধ্যে ইরাকের রাজনীতিবিদ মুক্তাদা আল-সদরও রয়েছেন। খামেনির মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন আল-সদর। পাকিস্তানে রীতিমতো বিক্ষোভ করেছে ইরানপন্থীরা। দেশটিতে মার্কিন দূতাবাসে হামলার সময় অন্তত ৯ জন মারা গেছেন।
এদিকে খামেনি নিহতের ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইরানের বিরোধী দলের নেতা রেজা পাহলভি। তিনি বলেন, খামেনির মৃত্যুর মধ্য দিয়ে ইসলামিক রিপাবলিকের পতন হয়েছে। তারা অচিরেই ইতিহাসের ‘ডাস্টবিনে’ পতিত হবে। এ সুযোগে ইরানিদের শাসক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সুর মিলিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, খামেনির মৃত্যুতে তাদের দেশের কিছু মানুষ শোক জানাবে। এদিকে খামেনির মৃত্যুতে উল্লাস প্রকাশ করেছেন ইরানি আমেরিকানরা।
ইরানে ইসরায়েল ও মার্কিন বাহিনীর হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। এই ঘটনার পর আক্রান্ত দেশগুলোও ইরানের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। উপসাগরীয় দেশগুলোর একটি সূত্র জানিয়েছে, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সমন্বয়ে গঠিত উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল ইরান সংকট নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৬ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে