প্রবল শক্তি নিয়ে জাপান উপকূলের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘নানমাদল’। স্থানীয় সময় আজ রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপকূলীয় এলাকায় আছড়ে পড়তে পাড়ে টাইফুনটি।
জাপান টাইমসের প্রতিবেদনে জানা যায়, টাইফুনের কারণে ‘বিশেষ সতর্কতা জারি’ করে প্রায় ৩০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়েক হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।
দক্ষিণ কিউশু অঞ্চলের কাগোশিমা, কুমামোতো, মিয়াজাকির বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা রয়েছে। স্থানীয় পরিবহন সংস্থাগুলো জানিয়েছে, ঝড়টি অতিক্রম না হওয়া পর্যন্ত আঞ্চলিক ট্রেন পরিষেবা, ফ্লাইট ও ফেরি চলাচল বাতিল করা হয়েছে। এরই মধ্যে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে কাগোশিমা ও মিয়াজাকির ২৫ হাজারের বেশি পরিবার।
জাপানের আবহাওয়া অধিদপ্তর কাগোশিমা অঞ্চলের জন্য সর্বোচ্চ সতর্কবার্তা জারি করেছে। ২০১৩ সালে আবহাওয়া সতর্কবার্তা দেওয়ার বর্তমান সিস্টেম চালু হওয়ার পর এটি ওকিনাওয়া অঞ্চলের বাইরে জারি করা ঘূর্ণিঝড়সংক্রান্ত প্রথম বিশেষ সতর্কতা।
আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, ঘূর্ণিঝড় নানমাদল স্থানীয় সময় শনিবার ওকিনাওয়া দ্বীপের ৪০০ কিলোমিটার পূর্বে মিনামি ডাইতো দ্বীপের কাছ দিয়ে প্রতি ঘণ্টায় ২৭০ কিলোমিটার বেগে বয়ে গেছে। টাইফুনটি রোববার সন্ধ্যায় কিউশুর দক্ষিণ কাগোশিমায় আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। এরপর জাপানের মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হতে পারে।
জাপান সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বড় ধরনের টাইফুনের মুখোমুখি হয়েছে। ২০১৮ সালে শক্তিশালী ঝড় ও ভূমিধসে ২০০ জনের বেশি প্রাণ হারায়। ২০১৯ সালে টাইফুন হাগিবিস জাপানের উপকূলীয় এলাকায় আছড়ে পড়লে শতাধিক মানুষের মৃত্যু হয়।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি গত সপ্তাহান্তেই (রোববার) ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
১৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে