
অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি-কে সাংবাদিক অ্যান্টোনেট লাটুফকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করার দায়ে আদালত ১ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিতে আদেশ দিয়েছেন। বাংলায় দেশে মুদ্রায় যা ১ কোটি ২০ লাখ টাকারও বেশি। তবে এই ক্ষতিপূরণের আগেও তাঁকে আরও ৭০ হাজার ডলার (৫৬ লাখ টাকারও বেশি) দিয়েছিল প্রতিষ্ঠান।
বুধবার (২৪ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টের বিচারপতি ড্যারিল রাঙ্গাইয়া জানান, এবিসি যাতে শিক্ষা নেয়, সে জন্যই অতিরিক্ত বড় অঙ্কের জরিমানা ধার্য করা হয়েছে। এ হিসেবে আগে পরে মিলিয়ে লাটুফ পাবেন ২ লাখ ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (১ কোটি ৭৬ লাখ টাকার বেশি)।
বিবিসি জানিয়েছে, ২০২৩ সালের ডিসেম্বরে গাজা যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়ার পর লাটুফকে হঠাৎ করে সিডনির এবিসি রেডিও থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি সপ্তাহব্যাপী উপস্থাপনার জন্য চুক্তিবদ্ধ হলেও মাত্র তিন দিন পর তাঁকে বলা হয় অনুষ্ঠান ছেড়ে দিতে। পরে বিষয়টি গণমাধ্যমে ফাঁস হয়।
লাটুফের শেয়ার করা পোস্টটি ছিল হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদন, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে গাজার জনগণকে অনাহারে রাখার অভিযোগ আনা হয়। ইসরায়েল অভিযোগটি অস্বীকার করলেও আন্তর্জাতিক অপরাধ আদালত পরে জানায়, এ বিষয়ে তাদের কাছে যথেষ্ট যুক্তিসংগত প্রমাণ রয়েছে।
এবিসি কর্তৃপক্ষ দাবি করে, লাটুফকে সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধসংক্রান্ত কিছু না বলতে নির্দেশ দেওয়া হয়েছিল এবং তাঁর পোস্ট প্রতিষ্ঠানটির নীতিমালা ভঙ্গ করেছে। তবে আদালত রায়ে জানান, তাঁকে কখনো এমন নির্দেশ দেওয়া হয়নি। তাঁর পোস্ট অবিবেচক হতে পারে, কিন্তু তাঁকে কোনো সুযোগ না দিয়েই শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে চাকরিচ্যুত করা হয়েছে।
বিচারপতি রাঙ্গাইয়া বলেন, শুরুর দিকে ইসরায়েলপন্থী গোষ্ঠীর চাপের মুখে এবিসি তাঁকে সরিয়ে দেয় এবং ব্যবস্থাপনা ইচ্ছাকৃতভাবে তাঁকে ‘বলির পাঁঠা’ বানায়। তিনি আরও মন্তব্য করেন, ‘একটি লবিং গোষ্ঠীকে সন্তুষ্ট করতে গিয়ে এবিসি তার কর্মী ও অস্ট্রেলিয়ার জনগণের প্রতি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে।’
লাটুফ দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ান গণমাধ্যমে কাজ করছেন এবং বর্ণবাদ, গণমাধ্যমে বৈষম্য ও মানসিক স্বাস্থ্যের মতো বিষয়ে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত। তাঁর বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নেওয়ায় এবিসির স্বাধীনতা ও কর্মীদের প্রতি দায়বদ্ধতা নিয়ে দেশজুড়ে প্রশ্ন ওঠে এবং প্রবল সমালোচনার জন্ম দেয়।
এই ঘটনায় এবিসি ইতিমধ্যে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছে। তবে আদালত বলেছেন, চাকরিচ্যুতির তথ্য গণমাধ্যমে ফাঁস হওয়ার ঘটনায় কারা দায়ী, তা খুঁজে বের করতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটির অনুশোচনা যথেষ্ট নয়।
রায়ের ফলে লাটুফকে আগামী ২৮ দিনের মধ্যে জরিমানার পুরো অর্থ প্রদান করতে এবিসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম....
১০ মিনিট আগে
১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
৩৭ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে